পারফিউম শিল্পে বিপ্লব আনছে এআই

ঘ্রাণের জগতে ঢুকে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ম্যানহাটানের এক ল্যাবে গ্রীষ্মকালীন প্লামের ঘ্রাণ এখন রূপ নিচ্ছে ডিজিটাল কোডে। ‘অসমো’ নামের একটি স্টার্টআপ চেষ্টা করছে এআই দিয়ে ঘ্রাণ বিশ্লেষণ করে মাত্র ৪৮ ঘণ্টায় কাস্টমাইজড পারফিউম তৈরি করতে।

সাধারণত একেকটি পারফিউম বাজারে আনতে সময় লাগে ছয় থেকে ১৮ মাস। সেখানে অসমো এখন গ্রাহকের অনুভূতির বর্ণনা অনুযায়ী মাত্র দুই দিনের মধ্যেই পাঠাতে পারছে ঘ্রাণের নমুনা। প্রথাগতভাবে পারফিউম তৈরিতে সময় লাগে কারণ, ঘ্রাণের ভারসাম্য, স্থায়িত্ব, ছড়িয়ে পড়ার ধরনসহ নানা বিষয় বিচার করে তবেই নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত। অনেক উপাদান আবার চাষ করতে লাগে বছর বছর।

এই দীর্ঘ প্রক্রিয়া কমাতে, অসমো বিভিন্ন ঘ্রাণকে রূপ দিয়েছে কোডে। এসব ডেটাসেটে ট্রেইন করা হয়েছে ঘ্রাণ-সংবেদনশীল এআই, যা যেকোনো ঘ্রাণের অণু বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে তৈরি করতে পারে মিলনসই পারফিউম। শুধু অসমো নয়, বিশ্বের চার সুগন্ধি জায়ান্ট—ডিএসএম-ফার্মনিক, জিভুডান, আইএফএফ ও সিমরাইজ—সবাই এখন এআই ব্যবহার করছে হেয়ার স্প্রে, সাবান, ক্লিনার থেকে শুরু করে বিলাসবহুল পারফিউম তৈরিতে।

তবে প্রযুক্তির এই ঝলকানির মাঝেও আছে বিতর্ক। নিউইয়র্কের সুগন্ধি পরিবেশক ‘স্টেলে’র সহস্বত্বাধিকারী বলেন, অনেক ব্র্যান্ড বাস্তবে এআই দিয়ে পুরোনো কাজ কপি করলেও দাবি করে নতুনত্বের। অথচ, একটি পারফিউম হলো সময়, শ্রম আর সৃষ্টিশীলতার ফসল—যা বোতামে চাপ দিলেই মেলে না। এআই হয়তো সময় বাঁচায়, খরচ কমায়। তবে ঘ্রাণের জগতে মানুষের অনুভূতি আর কল্পনার ঘ্রাণ এখনো অপ্রতিদ্বন্দ্বী।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026