গ্যাংস্টারের প্রেমে নারী পুলিশ, অতঃপর বিয়ে...

ভারতের উত্তর প্রদেশের নয়ডা এলাকার গ্যাংস্টার রাহুল থাসরানা(৩০)। রাহুলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণের মতো একাধিক অপরাধের মামলা চলছে। এমন একজন অপরাধীর প্রেমেই পড়েছেন এক নারী পুলিশকর্মী।

শুধু প্রেমেই সীমাবদ্ধ থাকেননি তারা, দুজনে সম্প্রতি বিয়েও করেছেন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, তাদের প্রেমের কাহিনির শুরুটা সিনেমার মতোই। ২০১৪ সালের ৯ মে মনমোহন গয়াল নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় রাহুল থাসরানাকে। হাতকড়া পরানো অবস্থায় তাকে সুরজপুর আদালতে নিয়ে আসে পুলিশ। আদালতে চারপাশে তখন কড়া পুলিশি প্রহরা।

প্রহরায় ছিলেন পায়েল নামে গৌতমবুদ্ধ নগর থানার এক নারী পুলিশও। প্রথম দিন দেখেই গ্যাংস্টারের প্রেমে পড়ে যান তিনি। সে দিন অবশ্য দু’জনের মধ্যে কোনও কথা হয়নি। তবে একাধিক অপরাধের সুবাদে প্রায়শই জেলে যাতায়াত লেগে থাকত রাহুলের। আর এই দেখাসাক্ষাৎ হতে হতেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তারা বিয়েও করেছেন।

পুলিশ সুপার রণবিজয় সিং বলেছেন, তারা ওই নারী কনস্টেবলের রেকর্ড খতিয়ে দেখছেন। কোন থানায় আছেন এটা জেনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রাহুল বর্তমানে জামিনে মুক্ত। সে-ই বিয়ের ছবি শেয়ার করেছে। ছবিতে তাদের বর-কনের সাজে দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে পায়েলের কোনও খোঁজ নেই। তারা কোথায় রয়েছেন তাও জানা যায়নি। পায়েল অন্য কোনও থানায় কর্তব্যরত কি না তা-ও অজানা, জানিয়েছেন গৌতমবুদ্ধ নগর থানার পুলিশ কর্মকর্তারা। তাদের দু’জনের বিয়ের ছবি দেখে রীতিমতো তাজ্জব একসময়ে পায়েলের সহকর্মীরা। ভিতরে ভিতরে যে তাদের দু’জনের সম্পর্ক এতদূর গড়িয়েছিল, তা ঘুণাক্ষরেও টের পাননি তারা।

নয়ডার স্পেশাল টাস্ক ফোর্সের এসপি রাজকুমার মিশ্রা জানান, গ্যাংস্টার রাহুলের অপরাধ জগতে প্রবেশ ২০০৮ সালে। দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রুপ অনিল দুজানা গ্যাংয়ের সদস্য তিনি। ব্যবসায়ী গয়াল হত্যা মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হবার পর আবার অপরাধে জড়িয়ে পড়েছে রাহুল।

২০১৭ সালে বেআইনি আগেয়াস্ত্র রাখার অপরাধে শেষবারের মতো তাকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনে ছাড়া পাওয়ার পর থেকে এতদিন তার আর কোনও খোঁজ ছিল না।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026