পরীক্ষা শেষের ৭ দিনের মধ্যে হাজিরাপত্র জমা দিতে নির্দেশ দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার পর শিক্ষার্থীদের হাজিরাপত্র ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যথাসময়ে হাজিরাপত্র জমা না হওয়ার কারণে ফল তৈরি বিলম্বিত হচ্ছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামূল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষা শেষে সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে অনার্স ৪র্থ বর্ষ শাখায় শিক্ষার্থীদের হাজিরাপত্র (স্বাক্ষর লিপি) জমা দিতে হবে। এই সময়সীমা না মানলে ফল প্রকাশে দেরি হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জবাবদিহির আওতায় আসবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোল নম্বরের ক্রমানুসারে বিষয়ভিত্তিক হাজিরাপত্র প্রস্তুত করে তা আলাদা আলাদা কভার পৃষ্ঠাসহ বাঁধাই করতে হবে। প্রতিটি কভারে সংশ্লিষ্ট অনার্স বিষয়ের নাম, কেন্দ্রের নাম ও কেন্দ্র কোড উল্লেখ করতে হবে। হাজিরাপত্রের মূল কপি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত দপ্তরে পাঠাতে হবে এবং ফটোকপি সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণে রাখতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে, কোনো অবস্থাতেই এক বিষয়ের হাজিরাপত্রের সঙ্গে অন্য বিষয়ের হাজিরাপত্র একত্রে বাঁধাই করা যাবে না। এ ধরনের অনিয়ম ফল প্রক্রিয়া বিঘ্নিত করে এবং নিরীক্ষার সময় বিভ্রান্তির সৃষ্টি হয়।

নির্দেশনায় আরো বলা হয়, পরীক্ষার ফল নির্ভুলভাবে এবং দ্রুত প্রকাশ নিশ্চিত করতে হলে প্রতিটি কেন্দ্রকে নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে সব কাগজপত্র পাঠাতে হবে। পরীক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড না থাকলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে তাদের ফল প্রণয়ন সম্ভব হয় না।

একইসঙ্গে চূড়ান্ত পরীক্ষার উত্তরপত্র বান্ডেলিং ও পাঠানোর ক্ষেত্রেও কেন্দ্রগুলোকে অতিরিক্ত সতর্ক থাকতেও বলা হয়েছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026