© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“যার দ্বারা নিশ্চয়জ্ঞান হয়, অর্থাৎ বিশ্বাস উৎপন্ন হয় তার নাম প্রমাণ”

শেয়ার করুন:
“যার দ্বারা নিশ্চয়জ্ঞান হয়, অর্থাৎ বিশ্বাস উৎপন্ন হয় তার নাম প্রমাণ”
ukti-desk
০৮:৪০ এএম | ১৫ আগস্ট, ২০১৯

রাজশেখর বসু, একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। ‘পরশুরাম’ ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য তিনি প্রসিদ্ধ। তিনি ১৮৮০ খ্রিষ্টাব্দের ১৮ মার্চ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শক্তিগড়ের সন্নিকটস্থ বামুনপাড়া গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার সাহিত্যিক কর্মজীবন শুরু হয় ১৯২০-এর দশকে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট ২১টি।

রাজশেখর বসু, একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। ‘পরশুরাম’ ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য তিনি প্রসিদ্ধ।

তিনি ১৮৮০ খ্রিষ্টাব্দের ১৮ মার্চ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শক্তিগড়ের সন্নিকটস্থ বামুনপাড়া গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার সাহিত্যিক কর্মজীবন শুরু হয় ১৯২০-এর দশকে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট ২১টি।

গল্পরচনা ছাড়াও স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ (সারানুবাদ), কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত (সারানুবাদ) ইত্যাদি ধ্রুপদি ভারতীয় সাহিত্যের অনুবাদগ্রন্থগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এছাড়া চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিতি।

সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কার ও ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ১৯৫৫ খ্রিস্টাব্দে আনন্দীবাঈ ইত্যাদি গল্প গ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন।

১৯৬০ খ্রিস্টাব্দে ২৭ এপ্রিল দ্বিতীয় দফা মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঘুমন্ত অবস্থায় তার জীবনাবসান হয়।

তার একটি উক্তি হলো-

“যার দ্বারা নিশ্চয়জ্ঞান হয়, অর্থাৎ বিশ্বাস উৎপন্ন হয় তার নাম প্রমাণ।”

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন