মিটফোর্ডের ঘটনার বিচার চেয়ে নওগাঁয় ছাত্র-জনতার মশাল মিছিল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কতৃক ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ এবং মশাল মিছিল করেছে ছাত্র-জনতা।

শনিবার (১২ জুলাই) রাত ৮ টার দিকে শহরের মুক্তির মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও মুক্তির মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা' চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন টু একশন’, ‘ডাইরেক্ট একশন’ ‘যুবদলের চামড়া খুলে নিবো আমরা’ ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’ আমার ভাই মরলো কেন, তারেক জিয়া জবাব দে'সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা, দ্রুত সোহাগ হত্যার বিচার, সারাদেশে চাঁদাবাজি বন্ধ এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, তানজিম বিন বারী, জাহানে মোতায়েম যুক্তসহ অন্যরা বক্তব্য রাখেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন বলেন, “৫ আগস্ট ফ্যাসিস্টের পতনের পর থেকে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে মানুষের উপর জলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন গত ৯ জুলাই চাঁদা না পেয়ে পাথর মেরে নৃশংসভাবে ঢাকায় এক ব্যবসায়ীকে হত্যা করেছে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। আমরা দেশ থেকে সকল প্রকার চাঁদবাজদের অবসান চাই। আমরা দ্রুত সোহাগ হত্যার বিচার দেখতে চাই।”

আরেক শিক্ষার্থী তানজিম বিন বারী বলেন, “শুধু ঢাকা না সারাদেশেই একটি রাজনৈতিক দল চাঁদাবাজি করে যাচ্ছে। আমরা ছাত্র-জনতা আজকে নওগাঁর পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছি। আমরা বলেছি ২৪ ঘন্টার মধ্যে নওগাঁর সকল চাঁদাবাজি বন্ধ এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে গ্রেপ্তার না করা হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করা হবে।” 


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
আজ খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান Feb 02, 2026
img
রাফাহ ক্রসিং সীমিত আকারে খুলে দিল ইসরাইল Feb 02, 2026
img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026
img
ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব Feb 02, 2026
img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026