বগুড়া ও ফরিদপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ নিহত ৬

বগুড়া ও ফরিদপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় স্বামী-স্ত্রীসহ ছয় জন নিহত হয়েছেন। এছাড়া স্কুলছাত্রীসহ আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার দুপুরের দিকে বজ্রপাতের এসব ঘটনা ঘটে।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা চর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ওই এলাকার নূরু প্রামানিকের ছেলে আমিরুল ইসলাম (৪০), তার স্ত্রী ফাইমা বেগম বেলচা  (৩০)। এ সময় তাদের পাঁচটি গরুর মৃত্যু হয়। একই সময় নিজবাটিয়া চরে পাট ধোয়ার সময় আরেক বজ্রপাতে আহত হন নিজবাটিয়া চরের তহসিনের ছেলে সুমন (৩২)। তাকে সারিয়াকান্দি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, এদিকে নিজাম উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তানিয়া খাতুন(১৫) স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়। তানিয়া ওই উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মোমিন প্রামানিকের মেয়ে।

তাছাড়া সারিয়াকান্দি পৌর এলাকার ধাপ গ্রামের তবিবর রহমান ফকিরের ছেলে সুমন(২১) কালিতলা গ্রোয়েন বাঁধে  চায়ের দোকানে বজ্রপাতে আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

ফরিদপুর

ফরিদপুরে সালথা ও পাশের নগরকান্দা উপজেলায় বজ্রপাতে নারী, কৃষক ও প্রবাসীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহত তিনজন হলেন- হাসি বেগম (৪৫), বিল্লাল মাতুব্বর (৪৭) ও ইমরান ব্যাপারী (২২)। হাসি বেগমের বাড়ি সালথায়। বিল্লাল মাতুব্বরের বাড়ি সালথার মাঝারদিয়া ইউনিয়নের বাটা গ্রামে। তিনি সৌদিপ্রবাসী ছিলেন। ইমরান ব্যাপারী নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিল নালিয়া গ্রামের কৃষক।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে কাগদী গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন হাসি বেগম। ওই সময় রান্না ঘরে বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এস এম ফরহাদ তাকে মৃত ঘোষণা করেন।

সালথার মাঝারদিয়া ইউনিয়নের বাটা গ্রামে দুপুরে বিল্লাল তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। ওই সময় বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বিল্লাল মারা যান।

অপরদিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিল নালিয়া গ্রামের কৃষক ইমরান ব্যাপারী বাড়ির পাশে কুমার নদে পাট ধোয়ার সময় বজ্রপাতে মারা যান। 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026