প্রাথমিক প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নয়নের প্রস্তাব

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ সংক্রান্ত প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন পেলে এ বেতন গ্রেড কার্যকর হবে। রিটকারী ৪৫ জনসহ সারাদেশের ৩০ হাজারের বেশি প্রধান শিক্ষক এ সুবিধা পাবেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসানের সই করা এক চিঠিতে প্রধান শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করে দশম গ্রেডে উন্নয়নের বিষয়টি সক্রিয়ভাবে পর্যালোচনায় তথ্য জানানো হয়।

এতে সরকারের বছরে অতিরিক্ত খরচ হবে ৩৪১ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা। প্রস্তাবটি যাচাই-বাছাই শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদ রয়েছে। কর্মরত আছেন ৩২ হাজার ৩৫২ জন। উচ্চ আদালতের আদেশে গত ১৯ জুন ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১১ থেকে দশমে উন্নীত করে অর্থ মন্ত্রণালয় অফিস আদেশ জারি করে।

গত ১৩ জুন প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করতে এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট শিক্ষকদের পক্ষে রায় দেন।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করলেও পরে প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের ১১ ও অপ্রশিক্ষিতদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করে। এ নিয়ে হাইকোর্টে রিট করেন ৪৫ জন শিক্ষক।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরিচালক (পলিসি এবং অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার প্রস্তাব গত ৫ জুলাই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কবে এটি বাস্তবায়ন হবে, তা চূড়ান্ত করে বলা সম্ভব নয়। এটি চূড়ান্ত অনুমোদন হলে রিটকারী ৪৫ জন শিক্ষক ছাড়াও সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করা যাবে।

এফপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026