গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রোক

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের ৪৮৮০ শতাংশ সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি, আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে গোলাম দস্তগীর গাজী বিপুল সম্পদের মালিক হওয়ায় প্রায় ৪০০ কোটি টাকা বাজার মূল্যের সম্পত্তি ক্রোক করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাদুন এলাকার ৬৯টি দলিলের সর্বমোট জমির পরিমাণ ৪৮৭৯.৯২ শতাংশ, যার দলিল মূল্য ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা এবং যার ওপর গাজী টায়ার প্রতিষ্ঠানসহ স্থাবর সম্পত্তি ও সেখানকার বিভিন্ন অবকাঠামোসহ সর্বমোট প্রায় ৪০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, ক্রোক করা সম্পত্তিগুলো তিনি ২০১৫ সালে থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেছেন। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ সম্পত্তির ওপর গত ৮ জুলাই ক্রোকাদেশ দেন।

গোলাম দস্তগীর গাজী ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ তার সংঘবদ্ধ অপরাধ চক্রের একাধিক ব্যক্তির বিরুদ্ধে সিআইডি, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানি লন্ডারিং অনুসন্ধান চলমান রয়েছে।

গোলাম দস্তগীর গাজী ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার নিয়েও একই শাখায় অনুসন্ধান চলমান রয়েছে এবং এ সংক্রান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি মোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন সংস্থায় এ বিষয়ে রেকর্ডপত্র ভিত্তিক পর্যাপ্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করতে ইতোমধ্যে বিভিন্ন সংস্থায় পত্র পাঠানো হয়েছে।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026