বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুরে একটি বাজারের নিয়ন্ত্রণ নিতে সদলবলে দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দেওয়া বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে দলের নেতাকর্মীদের সহযোগিতায় তিনি ওই সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের হাতে তুলে দেওয়া জাহাঙ্গীর আলম উপজেলার তেলিহাটী এলাকার নূরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওই ঘটনার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বিকেলে এমসিবাজার এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র উঁচিয়ে সদলবলে মিছিল ও মহড়া দেন জাহাঙ্গীর আলম। পরে সেখানে পথসভা করে তিনি বাজারটি নিয়ন্ত্রণের ঘোষণা দেন। ওই সময় বাজারটির অনেক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাও আদায় করেন জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা। মুহূর্তে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ওই ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা হয়। একটি মামলায় আদালত থেকে জামিন নিলেও আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু গণমাধ্যমকে বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ বিএনপির কর্মী হতে পারে না। জাহাঙ্গীর আলম বাজারে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করেছে। দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দিয়েছে। বিএনপি এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে-জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে। তার (জাহাঙ্গীর) বিরুদ্ধে মামলা রয়েছে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। বিএনপির ওই নেতা জানান, আজ বুধবার বেলা প্রায় ১১টার দিকে নেতাকর্মীদের মাধ্যমে তিনি জানতে পারেন, জাহাঙ্গীর আলম টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখান থেকে স্থানীয় জনতা ও নেতাকর্মীদের সহযোগিতায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন তিনি।

ডা. রফিকুল ইসলাম বাচ্চু গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির মধ্যে কোনো মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, জবরদখলকারীর জায়গা হবে না।’

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক গণমাধ্যমকে বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি এমসিজাবারে দেশীয় অস্ত্রের মহড়া ও মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ঘটনায় জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা হয়। একটি মামলায় আদালত থেকে জামিন নিলেও আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরো সাতটি মামলা রয়েছে।’


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026