হামলা যে মাত্রারই হোক গ্রহণযোগ্য নয়, অবশ্যই শাস্তির আওতায় আসবে : উপদেষ্টা রিজওয়ানা

গোপালগঞ্জে এনসিপির সভায় হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হামলা যে মাত্রারই হোক, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অবশ্যই শাস্তির আওতায় আসবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি কুড়িগ্রাম এবং রংপুরে দুই দিনের সফর শেষে ঢাকার রওনা হন।
ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটার ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে। পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষ যারা হামলার সঙ্গে জড়িত তাদের শাস্তি এবং বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘আমি আসতে আসতে (বিমানবন্দরে আসার সময়) শুনলাম প্রশাসন বলেছে সব কিছু ঠিক আছে। এখন আমরা যদি দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছে, তাদের যদি কোনো ঘাটতি থাকে তাহলে জানতে হবে কেন ঘাটতি ছিল।

আওয়ামী লীগের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিচারের কয়েকটা ধাপ রয়েছে, এর মধ্যে একটা ধাপ হচ্ছে জনগণ কর্তৃক প্রত্যাখ্যান—সেটা হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন হচ্ছে, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কি বিচার হবে, সেটা বিচার বিভাগ বলবেন। আমরা আমাদের মতো করে বিচারের যে কার্যক্রম সেটি করছি।

আমরা দায়িত্ব নেওয়ার পরে তিন-চার মাস বিচার বিভাগ, প্রশাসন কিছু আমাদের সঙ্গে ছিল না। আমরা এই জিনিসটা এক জায়গায় নিয়ে এসে বিচারের কাজটা শুরু করেছি। যত দ্রুত সম্ভব ট্যাইব্যুনাল খুলে আমরা বিচার করার চেষ্টা করছি।’

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026