রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন দিলেন প্রধান বিচারপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (২৮ জুলাই) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই প্রতিবেদন পেশ করেন।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

প্রতিবেদন পেশ করার সময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন ‘বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটি’র চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

কমিটির সদস্য- হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহ।

সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদনে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম, উন্নয়নমূলক পদক্ষেপ এবং বিচারিক কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়, যা বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে পেশ করে থাকেন।

প্রতি বছর সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতিকে পেশ করা হয়, যা বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় কমিটির সদস্যরা প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রধান বিচারপতি তার দায়িত্ব গ্রহণের পর থেকে বিচার বিভাগের কার্যকারিতা উন্নত করার জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন, তার অগ্রগতি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা। পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম, মামলা নিষ্পত্তি, বিচারিক প্রক্রিয়া এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রমের তথ্য ও বর্ণনা থাকতে পারে বলে জানান তিনি।

কেএন/টিকে


Share this news on:

সর্বশেষ

১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026
img
কুখ্যাত এপস্টেইনের বাড়িতে ৪ দিন ছিলেন নরওয়ের ক্রাউন প্রিন্সেস Feb 03, 2026
img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026