ফেসবুক থেকে ‘লাইক’ উঠে যাচ্ছে!

বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি জনপ্রিয় মাধ্যম ফেসবুক। প্রতিদিন অসংখ্য ভিডিও, ছবি ও টেক্সট আকারে এ প্ল্যাটফর্মটিতে আপডেট দেয়া হয়।

এর মধ্যে কোনটিকে মানুষ বেশি পছন্দ করছে, তা জানার উপায় হলো ‘লাইক’ ফিচার। অর্থাৎ, যে পোস্টে সবচেয়ে বেশি লাইক হয়, ধরে নেয়া হয় ওই পোস্টটিই অন্যদের মধ্যে বেশি সাড়া ফেলেছে।

বিবিসির বরাত দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন মানচুন অং জানান, ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপে তিনি এমন একটি প্রোটো টাইপ কোড খুঁজে পেয়েছেন, যা দিয়ে অচিরেই ফেসবুক পোস্ট থেকে লাইকের সংখ্যা লুকিয়ে রাখা হতে পারে।

তবে আশার কথা হলো, জন মানচুন অংয়ের খুঁজে পাওয়া কোডটি এখনো একটিভ করা হয়নি।

এদিকে ফেসবুকের মালিকাধীন ইন্সটাগ্রাম ইতিমধ্যে কানাডা, ব্রাজিলসহ সাতটি দেশে এই পরীক্ষাটি চালাচ্ছে, যেখানে শুধু ব্যবহারকারী নিজে দেখতে পাবেন তিনি ঠিক কতগুলো লাইক পেয়েছেন। এব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজী হয়নি।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন মানচুন অং এবিষয়ে আরও জানান, এ ধরণের পরীক্ষামূলক ফিচার তৈরিতে, নিরীক্ষণে, গবেষণায় ও প্রকাশে যথেষ্ট সময়ের দরকার।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই ফিচারটি আসতে পারে আবার চলেও যেতে পারে। ইঞ্জিনিয়ার অং নিশ্চিত যে, লাইক সংখ্যা লুকিয়ে রাখা হলে তা ব্যবহারকারীদের অনেকের জন্যেই মঙ্গল হবে।

তবে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ এই মুহূর্তে পরীক্ষার ফলাফল প্রকাশে ইচ্ছুক নয়।

ফেসবুক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নীতিনির্ধারণী পরিচালক মিয়া গারলিক বলেন, এই পরীক্ষার ফলে ফেসবুক ব্যবহারকারী ঠিক কতগুলো লাইক পাচ্ছেন, তা নিয়ে তাদের মানসিক চাপ দূর হবে। সুতরাং ব্যবহারকারী সেটাই শেয়ার করবেন, যা তিনি ভালোবাসেন।

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026