হাসিনার সঙ্গে ভার্চুয়াল আলোচনায় টাকা লেনদেন, অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের!

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু সেই আলোচনাগুলোতেই টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। যুক্ত হয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম। একই সঙ্গে গ্রুপগুলোতে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুপ্রবেশ করছে। আতঙ্কে দলীয় কর্মীরা!

আগামী ৫ আগস্ট, ভারতে শেখ হাসিনার নির্বাসনের এক বছর পূর্ণ হবে। গত এক বছর ধরে, দলের নেতা ও কর্মীদের যোগাযোগের মূল মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। কিছু গ্রুপে সদস্য সংখ্যা ২০-৩০ হাজারের বেশি। প্রতিদিন রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চুয়াল আলোচনা সভা। কিন্তু দলীয় সূত্র বলছে, এই আলোচনায় শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হলে তার সঙ্গে কথা বলার সুযোগ কিনে নিতে হচ্ছে অর্থের বিনিময়ে। এবং এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওবায়দুল কাদের।

অভিযোগ, কাদের নিজের রাজনৈতিক গুরুত্ব ধরে রাখতে একাধিক টেলিগ্রাম গ্রুপ চালান। জ্বালাময়ী বক্তব্য দিলেও, কোনো সুসংগঠিত পরিকল্পনা নেই। অনেকেই একে কৌশল নয়, বরং তাঁর হতাশার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন। দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ওবায়দুল কাদের এখন ভার্চুয়াল মিটিংয়ের সময় নির্ধারণ করেন নিজেই। তিনি টাকা নিয়ে হাসিনার সঙ্গে দেখা করানোর নামে দলের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে অর্থ নিচ্ছেন।

জানা গেছে, এসব টেলিগ্রাম গ্রুপে ঢুকে পড়েছে গোয়েন্দা সংস্থার লোকজন। বিশেষ করে ড. ইউনূসের প্রতি অনুগত কর্মকর্তারা। তারা কথোপকথন রেকর্ড করে গ্রেপ্তারে ব্যবহার করছে। ‘ধানমন্ডি ৩২’ নামে পরিচিত গ্রুপেও দলীয় নেতাদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ পাচ্ছে, যা নজরে আসছে দলের শীর্ষ মহলের। 

শেখ হাসিনা চান, টেলিগ্রামের সীমায় না থেকে দল আবার মাঠে ফিরুক। এজন্য তাকে ঘিরে নেতৃত্বে বড় রদবদলের পরিকল্পনা করছেন। ইতোমধ্যে দলীয় টেলিগ্রাম ব্যবহারকারীদের ভিপিএন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তথ্য সুরক্ষিত থাকে। নির্বাচনের সম্ভাব্য সময় ২০২৬। তার আগেই দল সরাসরি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। বিভাগীয় পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতৃত্বে থাকবেন বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026
img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026