গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় পিরোজপুরে গ্রেপ্তার ২

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলায় জড়িতসহ একাধিক মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পিরোজপুর থেকে  গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
রোববার (২৮ জুলাই) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে তাদের আটক করে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং ছাত্রদলের একাধিক নেতাকর্মীরা আদালত চত্বর থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করে। পরে তাদের মোবাইল ফোন ঘাটাঘাটি করে গোপালগঞ্জে এনসিপি নেতার উপর হামলার ছবি এবং অন্যান্য আপত্তিকর কনটেন্ট পাওয়া যায়।

ঘটনার পরপরই তাদের পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২৮ তারিখ বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ পিরোজপুর সদর থানায় এসে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।

 গ্রেপ্তারকৃতরা হলেন - গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকার মৃত রাজা শেখের ছেলে ইসরাইল হোসেন ইসরাফিল (২৫) ও টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙা এলাকার মৃত ইউসুফ হোসেনের ছেলে খোকন হোসেন সম্রাট (২৭)। আটক ইসরাফিলের নামে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে সম্রাটের নামে টুঙ্গিপাড়া থানায় পেনাল কোড,সন্ত্রাসবিরোধী আইন এবং এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় মোট ৫টি মামলা রয়েছে।

পিরোজপুর সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থানার আওতাধীন সংঘটিত একাধিক সহিংস ঘটনায় এই দুইজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। টুঙ্গিপাড়া থানার রিকুইজিশনে পিরোজপুরে তাদের  গ্রেপ্তার করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, ইসরাফিলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। অপরদিকে সম্রাটের বিরুদ্ধে পেনাল কোড, সন্ত্রাসবিরোধী আইন এবং এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। উভয়েই টুঙ্গিপাড়া থানায় দায়েরকৃত একাধিক সহিংস মামলার এজাহারভুক্ত আসামি।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026