২৪ ঘণ্টার মধ্যে বনি আমিনকে ক্ষমা চাইতে বললেন মাহফুজের ভাই

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাইয়ের টেন্ডার সংক্রান্ত অস্বচ্ছতার অভিযোগ নিয়ে বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সোমবার দিবাগত রাতে তথ্য উপদেষ্টার ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির ফেসবুকে এক পোস্টে তার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অপবাদ যিনি ছড়িয়েছেন তাকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছেন। অন্যথায়, আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

সোমবার (২৮ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষমা চাইতে বলেন মাহবুব আলম। এরপর, তথ্য উপদেষ্টা নিজেও তার বড় ভাইয়ের পোস্টটি শেয়ার দিয়ে পরবর্তীতে আরেকটি ফেসবুক পোস্ট দেন।

ফেসবুক পোস্টের শুরুতেই মাহবুব আলম ‘মিথ্যা অভিযোগের জবাব!!’ উল্লেখ করে লেখেন, একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে। আমার অ্যাকাউন্টে গত ৬ মাসের বিবরণী এখানে দেওয়া হলো। আমার অ্যাকাউন্টটি এখনো সচল আছে। বনি আমিন নামক ব্যক্তি ও কিছু মিডিয়ার প্রচারিত তথ্য আসলে মিথ্যা বৈ কিছু নয়। আমি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম। অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টটি ২৩ সাল থেকে খোলা।

তিনি আরও লেখেন, আমার ভাই মাহফুজ আলমের পক্ষ থেকে কোনো তদবিরের কাজ আমি করিনি। কাউকে সে আজ পর্যন্ত করতেও দেয়নি। আমার ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসা বাদে আমার কিংবা আমাদের পরিবারের কোনো আর্থিক লেনদেনের ইতিহাস নেই। আমাদের পরিবার গত ৩০ বছর ধরে ব্যবসায় জড়িত। আমার বাবা গত ১৬ বছর লীগের নিপীড়নের কারণে ঠিকমত ব্যবসা করতেই পারেননি।
 
পোস্টে জাতীয় নাগরিক পার্টির এই যুগ্ম আহ্বায়ক লেখেন, আমার বাবার ও মাহফুজের প্রতিষ্ঠিত ব্যবসায়িক উদ্যোগগুলো আমি ও আমার বাবা পরিচালনা করছি। এখানে কোনো অস্পষ্টতা নাই। সবই বাংলাদেশের আইন দ্বারা সিদ্ধ এবং পাবলিক ইনফরমেশন।

গত নভেম্বরে দেশে ফিরে আসার পর থেকে অনেক তদবির এলেও মাহফুজ (তথ্য উপদেষ্টা) কোনো কাজই করেনি উল্লেখ করে তিনি লেখেন, বরং, আমাদের পরিবারের সব সদস্যদের স্পষ্ট নিষেধ করা আছে, যাতে কোনো তদবির তাকে না করা হয়। তার বা আমার বিরুদ্ধে আর্থিক অসঙ্গতি কিংবা তদবির বাণিজ্যের কোনো প্রমাণ আজও কেউ দিতে পারেনি, পারবেও না। কারণ, আমরা করিনি।

পোস্টের শেষে বিশেষ দ্রষ্টব্য হিসেবে মাহবুব আলম লেখেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে (বনি আমিন) ক্ষমা চাইতে হবে। আমি অস্ট্রেলিয়ায় আইনজীবীদের সঙ্গে কথা বলছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবো।

এদিকে, মাহফুজ আলমের বড় ভাইয়ের এই পোস্টের পরিপ্রেক্ষিতে বনি আমিন নামের ওই ভ্রমণকারী ও ইউটিউবারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখা হয়েছে, ব্যাংক একাউন্ট ছেপে মাহফুজের ভাই আমাদের অ্যাডমিনকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বললো। বনি আমিন যে কী এই ‘মাল’ সেটাই জানে না, আফসোস!

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026
img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026