মেয়র হতে না পেরে দখল করা টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক ভাই : উপদেষ্টা আসিফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন শপথ নিতে না পেরে অপপ্রচারে নেমেছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘কোর্টের মারপ্যাচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাই ও কায়কোবাদ সাহেব জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উত্থাপন করা হচ্ছে, সেলুকাস।

ফেসবুক পোস্টে আরো দাবি করেন, ‘মুরাদনগরে তিন খুনের ঘটনায় অভিযুক্ত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরী। ঘটনার পর সামাজিক মাধ্যমে উল্লাস প্রকাশ করতেও দেখা যায় তাকে। অথচ এই ঘটনায়ও আমার নাম জড়ানো হলো।’

আসিফ মাহমুদ লিখেছেন, ‘গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যাইনি। ভিকটিমও প্রথম দিকে আমাদের নাম নেয়নি। কায়কোবাদ সাহেবের লোকজন এক মাস পর তাকে দিয়ে এসব বলাচ্ছে।’

তিনি অভিযোগ করেন, ‘মিডিয়া দখলে থাকলে কি না করা যায়? থানা ভাঙচুর, হত্যা মামলার আসামি, মার্ডার করে উল্লাস করা- সবাই এখন ভিকটিম আর আসিফ মাহমুদ ভিলেন।’

নিজেকে একজন ‘মধ্যবিত্ত পরিবারের সন্তান’ হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘আমার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে অর্থনৈতিক ভিত্তি। শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, কিন্তু সেটাও আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মাফিয়াদের জয়জয়কার চলুক। কিন্তু মানুষের হয়ে কাজ করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও মহা ক্ষমতাশালীদের শত্রু বানিয়েছি।’

তিনি আশঙ্কা প্রকাশ করেন, মুরাদনগরে তার এমপি নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা থেকেই কায়কোবাদ পরিবার বেপরোয়া হয়ে উঠেছে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026