এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের বাধ্য করে নেওয়ার অভিযোগে টাঙ্গাইলে বিক্ষোভ

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের যেতে বাধ্য করা অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না’ বলে স্লোগান দেয়।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করেন।

এতে প্রতিবাদ সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মঙ্গলবার শহরের নিরালার মোড়ে এনসিপির পদযাত্রা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যাওয়া হয়। এসময় শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে রাজনীতিবিদের জন্ম হয়েছে। কেউ এ বিদ্যালয় নিয়ে কখনও রাজনীতি করেনি।

এনসিপি যারা করেছে, এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও অনেক শিক্ষার্থী সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।

টাঙ্গাইল বিন্দুবাসিনী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, এনসিপির নেতারা স্কুলে এসে শিক্ষার্থীদের সমাবেশে নিয়ে যাওয়ার জন্য জানালে তাদের না করা হয়। তবে দুপুরে ১টার সময় স্কুল ছুটি দিলে শিক্ষার্থীরা সমাবেশে যেতে পারে।

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল শিক্ষার্থী অভিভাবকদের অভিযোগ অস্বীকার করছেন। তবে তাদের কোনো নেতা স্কুলে গিয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন।

এমআর/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026