সিলেটের মেয়রের প্রশংসায় যা বললেন আ. লীগ নেতা

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর প্রশংসা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আরিফকে ‘মেধাসম্পন্ন’ ও ‘চৌকস’ বলে আখ্যায়িত করেন আওয়ামী লীগের এই নেতা।

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এনআরবি ব্যাংক এবং আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরকে শনিবার বিকালে সংবর্ধনা দেয়া হয়। নগর ভবনে দেয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

অনুষ্ঠানে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সিলেটে একটা হারমোনি রয়েছে। আমরা সবাই মিলে সিলেটের জন্য কিছু করতে চাই। রাজনৈতিক অঙ্গন হোক, পেশাজীবী হোক, ব্যবসায়ী হোক, সবাই মিলে সিলেটের জন্য যেন কিছু করতে পারি।

সিরাজ বলেন, সিলেটের সঙ্গে সারা দুনিয়ার সম্পর্ক। আমাদের এই সিলেটে বহু জ্ঞানী-গুণীর জন্ম হয়েছে। সারাদেশকে তাক লাগিয়ে দিয়েছে এই সিলেট। মহান মুক্তিযুদ্ধের সময় জেনারেল আতাউল গণি ওসমানী প্রধান সেনাপতি ছিলেন, তার সেকেন্ড-ইন-কমান্ডও সিলেটের ছিলেন।

তিনি বলেন, অথচ এই সিলেট শহরে আমাদের সন্তানদের জন্য, বয়স্কদের জন্য, প্রবাসীদের জন্য, পর্যটকদের জন্য একটা পার্ক নির্মাণ করতে পারিনি। মধ্যখানে আমাদের সরকার পার্কের উদ্যোগ নিয়েছিল। সিলেটের পুরনো কারাগারকে পার্কে পরিণত করার উদ্যোগ ছিল। তখন সারা বাংলাদেশে সার্বজনীন নয়, ব্যক্তিস্বার্থে এসব জায়গায় প্রজেক্ট সাবমিট হয়েছে। প্রধানমন্ত্রী দেখলেন এসব জায়গা অত্যন্ত ভালো জায়গা, এই জায়গাগুলোকে ধরে রাখতে হবে। আমাদের সিলেট কারাগারের ফাইলটি প্রধানমন্ত্রীর টেবিলে উপস্থাপন হলো, উনি দেখলেন এখানেও একটি প্রজেক্ট আছে। সাথে সাথে ফাইলের কোণে তিনি লিখেন, বাংলাদেশে যতো পুরনো কারাগার আছে, সেগুলো দ্বিতীয় কারাগার হিসেবে ব্যবহৃত হবে। মূলত জায়গাগুলো আটকানোর জন্যই এটি করেছেন তিনি।

এসময় আওয়ামী লীগের এই নেতা মেয়র আরিফের প্রশংসা করে বলেন, আমাদের মেয়র তিনি অত্যন্ত মেধাসম্পন্ন ব্যক্তি, চৌকস ব্যক্তি। উনি সবদিকে খেয়াল নজর রাখেন। পার্কের জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রীসহ যারা আছেন, তাদের সবাই মিলে যেন এই জায়গায় যেন একটি পার্ক হয়, সে পদক্ষেপ নেন। আপনারা সবাই মিলে চাপ সৃষ্টি করেন, আমরা রাজনৈতিকভাবে চেষ্টা করব।

এই নেতা বলেন, এখানে (সিলেট পুরনো কারাগার) বঙ্গবন্ধু একটি সেলে থেকেছেন। ওই সেলটি সৌন্দর্যবর্ধনের জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছে।

অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী ও মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়াও কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026