কর ফাঁকি: সাড়ে ৯ হাজার কোটি টাকা জরিমানা দিল গুগল

 

চার বছর আগে শুরু হওয়া একটি কর ফাঁকির অভিযোগের তদন্ত থেকে বাঁচতে প্রায় ১ বিলিয়ন ইউরো বা ৯ হাজার ৪২৭ কোটি টাকা দিয়ে ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে রফা করেছে গুগল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সমঝোতা অনুযায়ী, গুগল জরিমানা বাবদ ৫০০ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত কর হিসাবে ৪৬৫ মিলিয়ন ইউরো প্রদান করবে।

ফরাসি তদন্তকারী দল ২০১৬ সাল থেকে গুগলে বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নে(ইইউ) পরিচালিত কার্যক্রম সম্পর্কে ভুল তথ্য প্রদানের মাধ্যমে কর ফাঁকির অভিযোগের তদন্ত করছিল।

এ সম্পর্কে গুগলের আইনজীবীদের একজন অ্যান্তোনি লেভি মন্তব্য করেন, ‘এই মধ্যস্থতা আমাদেরকে অতীতের বিবাদসমূহ নিরসনে সহায়তা করবে।’

ফরাসি বাজেটমন্ত্রী জেরাল্ড ডারমানিন বৃহস্পতিবার লা ফিগারো সংবাদপত্রে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি একটি নজির সৃষ্টিকারী সমঝোতা এবং ছোট বড় আরও অনেক কোম্পানির সাথেই আলোচনা চলছে।’

গত মার্চে ব্যবসায়িক প্রতিযোগীদের বিজ্ঞাপন লুকিয়ে রাখার দায়ে গুগলকে ১ দশমিক ৫ বিলিয়ন ইউরো জরিমানা করেছিল ইইউ। তাছাড়া সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গ্রাহকদেরকে গুগলের তৈরি অ্যাপ ব্যবহারে বাধ্য করার দায়ে ৪ দশমিক ৩ বিলিয়ন ইউরো জরিমানা করে ইউরোপিয়ান ইউনিয়ন।

আয়ারল্যান্ডে তাদের সিংহভাগ কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে জানিয়ে ইইউ ভুক্ত দেশগুলোতে খুব কম কর প্রদান করে আসছে গুগল। এদিকে সংবিধান সংক্রান্ত নানা জটিলতায় মাল্টি-ন্যাশনাল কোম্পানিগুলোর ওপর করারোপ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ইইউ ভুক্ত দেশগুলোকে।

 

টাইমস/এনজে/এসআই

 

 

Share this news on:

সর্বশেষ

img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026