আমরণ অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অসুস্থ তিনজন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা এই অনশন শুরু করেন। অনশনকালীন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. হাসান ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মুইজ ও মো. রায়হান অসুস্থ হয়ে পড়েছেন।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, আমরা বেলা ১১টা থেকে গণঅনশন শুরু করেছি এবং ইতোমধ্যে আমরণ অনশনের ঘোষণা দিয়েছি। আগামীকালের একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। আমাদের কথা একটাই, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং আগামীকালই তার অনুমোদন চাই। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মধ্য দিয়ে তারা এই আন্দোলন শুরু করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি চলছে।

আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতীকী অনশনে বসেন এবং শিক্ষার্থীরা গণঅনশন পালন করেন। কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য-সচিব সাইফ মুস্তাফিজ, বহল বাড়ি ও বুড়ি পোতাজিয়া সচেতন নাগরিক ফোরাম, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, মালিথা স্মৃতি পরিষদ এবং শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির নেতারা।

শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শাহজাদপুর থেকে স্থানান্তরের কোনো পাঁয়তারা করা হলে সাধারণ মানুষ কঠিনভাবে প্রতিহত করবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত অনুমোদনের জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আগামীকাল ১৭ আগস্টের একনেক সভায় অনুমোদন না হলে আমরা লাগাতার আন্দোলনে যাব।

গত বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে যমুনা সেতু অবরোধ করে দুপুর ১টা ১০ মিনিটে তুলে নেন শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

এর আগে, একই দাবিতে গত বুধবার রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ, মানববন্ধন, প্রতীকী ক্লাস ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে দাবির প্রতি নজর কাড়ার চেষ্টা চালিয়ে আসছেন।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026
img
অবশেষে ফাঁস হল দিশা পাটানির প্রেমিকের চেহারা Feb 05, 2026
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026