যাদের ধরা হচ্ছে তারা কেউ চুনোপুঁটি নয়: তথ্যমন্ত্রী

রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো চালানোর অভিযোগে যাদের ধরছে, তাদের  সম্পর্কে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যাদের ধরা হচ্ছে কোনোটাই কেঁচো নয়, কোনোটাই চুনোপুঁটি নয়।

রোববার তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অভিযানে যাদের ধরা হয়েছে তারা সরকারের বিভিন্ন পর্যায়ে, এমনকি মন্ত্রী পর্যায়েও ‘কমিশন’ দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘প্রথমত তারা যে কথাগুলি বলেছে, সেগুলো পত্র-পত্রিকায় আমি দুই এক জায়গায় দেখেছি, কিন্তু এ কথাগুলো স্টিল নট ভ্যালিডেটেড। অবশ্যই তাদের সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘আওয়ামী লীগ তৃতীয়বার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে অনেক অনুপ্রবেশকারী আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের ঢুকেছে। তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনার জবাবে হাছান মাহমুদ বলেন, ‘উনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান), উনিতো বড় অজগর সাপ। সব গিলে খেয়ে ফেলে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে দুর্নীতি- সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন। এর জন্যতো বিএনপির বরং সরকারকে সাধুবাদ জানানো দরকার।

মাদক কিংবা ক্যাসিনো- যেখানে যে অনিয়ম হচ্ছে, সেখানেই সরকার ব্যবস্থা নিচ্ছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘কে কোন মতের কোন পথের তা দেখা হচ্ছে না, এটা বিএনপির আমলে করা হয়নি। বিএনপি আমলে তারা বরং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। হাওয়া ভবন বানিয়ে প্রত্যেক ব্যবসায় ১০ পারসেন্ট কমিশন বসানো হয়েছিল।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026