ইঞ্জিনিয়ারদের সমস্যার ন্যায্য সমাধানের চেষ্টা করা হবে: ফাওজুল কবির

বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা ন্যায্য সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আলাপকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে ইঞ্জিনিয়ারদের দাবিগুলোর যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সভায় শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির বলেন, ‘সরকার দাবিগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে। এখন আন্দোলন করে লাভ নেই, আমাদের সময় দিতে হবে। আমরা তিনটি স্তরে আলোচনা করব–প্রথমত, যারা আন্দোলন করছেন বা দাবি জানাচ্ছেন; দ্বিতীয়ত, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবকগণ; তৃতীয়ত, যেসব প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি নিয়োগ দেয় যেমন: পিডব্লিউডি, এলজিইডি ও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড- তাদের প্রধানদের সঙ্গে বসব।’

তিনি আরও বলেন, ‘একদিকে ৩ দফা, অন্যদিকে ৭ দফা দাবি রয়েছে। আমাদের কাজ হবে দুপক্ষের মধ্যে সেতুবন্ধ তৈরি করা, যাতে উভয় পক্ষই উপকৃত হয়। আমরা নিরপেক্ষতার সঙ্গে সমস্যার ন্যায্য সমাধান করার চেষ্টা করব।

কমিটির অপর সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এতদিনের সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। আমাদের এক মাস সময় দেয়া হয়েছে। এর মধ্যে আমরা সমস্যাগুলো অনুধাবন করে সুপারিশ প্রণয়ন করব এবং সরকারসহ সংশ্লিষ্ট সবার কাছে তা পেশ করব।’

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026