শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সমর্থক বলে প্রচার, বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) ২৭ ব্যাচের স্নাতক সমাপনী উপলক্ষে আয়োজিত একটি প্রোগ্রামকে ছাত্রদলের সমর্থনে আয়োজিত প্রোগ্রাম বলে দেশটিভিতে প্রচার করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশ টিভিকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। 

বুধবার (২৭ আগস্ট) দেশ টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় আইইআরের ঐ ব্যাচের শিক্ষার্থীদের প্রোগ্রাম চলাকালীন সময়ে ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রচারণা করতে যান। এ সময় শিক্ষার্থীরা বভাগ এবং ব্যাচের নামে স্লোগান দিচ্ছিল। কিন্তু দেশ টিভি সেটিকে আবিদুল ইসলাম খানের সমর্থনের স্লোগান হিসেবে প্রচার করে। 

এ নিয়ে ঐ ব্যাচের শিক্ষার্থীরা বুধবার এক বিবৃতিতে শিক্ষার্থীরা নিন্দা প্রকাশ করেন। 

বিবৃতিতে শিক্ষার্থরা বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (IER)-এর ২৭তম ব্যাচ, আজ আমাদের স্নাতক সমাপনী ভাইবা শেষে নিজেদের আনন্দঘন মুহূর্তে ব্যাচ স্লোগান দিয়ে উদযাপন করছিলাম। এ সময় ডাকসু ছাত্রদলের একটি প্যানেল আমাদের প্রাঙ্গণে প্রবেশ করে। ঠিক সেই সময় দেশ টিভি আমাদের উচ্ছ্বাসপূর্ণ মুহূর্তের একটি ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তাদের প্ল্যাটফর্মে প্রকাশ করে দাবি করে যে আমরা ছাত্রদলের সমর্থক।"

এটিকে মিথ্যা স্পষ্ট করে শিক্ষার্থীরা বলেন, "উক্ত দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বাস্তবতার সাথে কোনভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের উদযাপন কেবলমাত্র ব্যাচভিত্তিক আনন্দ-উল্লাস ও নিজেদের স্লোগান প্রদানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি কোন রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক দলের প্রতি সমর্থন প্রকাশ নয়।"

দেশ টিভিকে ক্ষমা প্রার্থনার আহবাম জানিয়ে শিক্ষার্থীরা বলেন, "আমরা দেশ টিভির এ ধরনের বিভ্রান্তিকর প্রচারের তীব্র প্রতিবাদ জানাই এবং দাবি করছি যে দেশ টিভি ও সংশ্লিষ্ট প্যানেল এ ধরনের মিথ্যা প্রচারের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করবে। একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।"

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026