সীমানা পেরিয়ে বিদেশে যাচ্ছে ঝিনাইদহের সবজি

ঝিনাইদহে মাঠের পর মাঠ সবজি ক্ষেত। সময়ের চাহিদার সাথে পাল্লা দিয়ে সবজি চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষক। পান, কলা এ জেলার প্রধান অর্থকরী ফসল হলেও প্রান্তিক কৃষকরা এখন ঝুঁকে পড়ছে সবজি চাষে। বদলে গেছে এ অঞ্চলের সবজি চাষের পদ্ধতি। কৃষি বিভাগের জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদন করা হচ্ছে। যে কারনে বাণিজ্যিক ভাবে অনেকেই এখন সবজি চাষ শুরু করেছেন। এসব সবজি দেমের সীমানা পেরিয়ে রপ্তানী করা হচ্ছে দূর পরবাসে।

ঝিনাইদহে উৎপাদিত বাঁধাকপি, ফুলকপি, শিম, টমেটো, বেগুনসহ সব ধরণের সবজি চাষ হচ্ছে জৈব পদ্ধতিতে। এতে করে দিন দিন এই সবজির চাহিদা বাড়ছে। গুনে মানে উন্নত এই সবজি দামেও সস্তা। যে কারণে খুব সহজেই এসব সবজি এখন বিদেশের বাজারে চলে যাচ্ছে।

জেলার সদর উপজেলার ঘোড়শাল, নগরবাথান, বৈডাঙ্গা, হলিধানী, গোয়ালপাড়া, শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা, ভাটই, গাড়াগঞ্জ, কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বসছে সবজির বড় বড় হাট। এছাড়া কোটচাঁদপুর, হরিণাকুন্ডু ও মহেশপুর উপজেলার বিভিন্ন বাজারেও সবজি বেচাকেনা জমে উঠেছে। এসব হাট থেকে পাইকার ব্যবসায়ীরা সবজি কিনে তা বিদেশে রপ্তানী করছেন। বিশেষ করে এসব সবজি এখন বেশি রপ্তানী হচ্ছে মালয়েশিয়া।

জেলা শহরের প্রাণ কেন্দ্র নতুন হাটখোলায় রয়েছে বড় বড় সবজির আড়ৎ। এসব আড়তে সবজি সংরক্ষণ করার পর তা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে পাঠানো হয়। এছাড়া সবজির বড় একটি অংশ মালয়েশিয়ায় রপ্তানী করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি প্রথম চালানে ২৭ টন টমেটো মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। এর আগে ৪৫০ বাঁধাকপি রপ্তানী করা হয়।

সদর উপজেলার বেতাই গ্রামের জুলফিকার আলী বলেন, প্রথমবারের মত তার ক্ষেতে ফলানো সবজি মালয়েশিয়ায় রপ্তানী হয়েছে। এটা ভেবেই আমার ভালো লাগছে। দাম কম হলেও আমি খুশী।

একই উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের সবজি চাষী জালাল উদ্দীন বলেন, দুই বিঘা জমিতে সবজি চাষ করেছিলাম। এরমধ্যে বাঁধাকপিই বেশি। প্রথম দিকে ভালো দাম পেয়েছি। এখন আর দাম তেমন নেই।

জেলা শহরের পার্শ্ববর্তী কোরাপাড়া গ্রামের কৃষক ফজর আলী জানান, আগাম পটল বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে। তাই তিনি এখন মাঠেই ব্যস্ত সময় পার করছেন।


ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম জানান, করোনা মহামারিতে চাষীরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এখন কিছুটা হলেও তারা লাভের মুখ দেখছেন। তবে রবি মৌসুমের শেষ দিকে সবজির বাজার আরেকটু ভালো হবে।

জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মৌসুমে ফুলকপি, বাধাঁকপি, বেগুন, মুলা, লাউ, ব্রোকলি, শিম, গাজর, লালশাক, পালং শাক, ঢেড়স, করলা উৎপাদন লাভজনক হয়েছে। জেলার ৬টি উপজেলায় ১১ হাজার ৯৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। যা থেকে দুই লাখ ১৫ হাজার ২৪০ টন সবজি উৎপাদন হয়েছে।

 

টাইমস/এফএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026
img
গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026
img
আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে : আমীর খসরু Feb 05, 2026
img
উটকে দেয়া হবে পাসপোর্ট Feb 05, 2026
img
রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি Feb 05, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 05, 2026
বিয়ে হোক আস্থায়, সম্পর্ক হোক সম্মানে Feb 05, 2026
img
আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
ফেডারেশনের ব্যর্থতায় এশিয়ান মঞ্চে যাওয়া হল না বাংলাদেশ সাইক্লিস্টদের Feb 05, 2026
img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026