করোনার ভ্যাকসিন নিয়ে সুসংবাদ দিলো চীন

মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে এবার চমকপ্রদ খবর দিয়েছে চীন। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যেই মানব শরীরে প্রয়োগ উপযোগী ভ্যাকসিন তৈরি করবে তারা। এরই মধ্যে সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করেছে শি জিনপিং এর দেশ।

তবে বিশ্বব্যাপী করোনার ১৭৯টি ভ্যাকসিন বিভিন্ন দেশ উদ্ভাবনের চেষ্টা চলছে। এর মধ্যে ১৪৫টি আছে প্রাথমিক পর্যায়ে। আর পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ৩৪টি। এমন দোটানা অবস্থার মাঝেই সুখবরই দিল চীন।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একজন কর্মকর্তার বরাতে রয়টার্স এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের চারটি করোনার ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মধ্যে বিশেষ কর্মসূচির অধীন কমপক্ষে তিনটি ভ্যাকসিন গত জুলাই থেকে জরুরি কাজে নিয়োজিত কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে।

এছাড়া সোমবার দেশটির রাষ্ট্রীয় এক টিভিতে দেয়া সাক্ষাৎকারে সিডিসির প্রধান বায়োনিরাপত্তা বিশেষজ্ঞ গুইজেন ইয়ু বলেছেন, ভ্যাকসিনগুলোর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল খুব ভালোভাবে এগিয়ে চলেছে। আশা করছি, নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই সাধারণ জনগণের ব্যবহারের জন্য এসব ভ্যাকসিন বাজারে ছাড়া যাবে।

আবার চীনের রাষ্ট্রীয় সংস্থা চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) ও যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত সিনোভ্যাক বায়োটেক জানিয়েছে, চীনে জরুরি ব্যবহারের জন্য তিনটি ভ্যাকসিন তৈরিতে কাজ করছে তারা। সিনোভ্যাক বায়োটেক লিমিটেড তাদের কর্মী ও কর্মীদের পরিবারের তিন হাজার সদস্যের ওপর এ ভ্যাকসিন প্রয়োগ করেছে। যা ভালো ফলাফল করেছে। এখনো ট্রায়াল চলছে। এ ভ্যাকসিনটি আরও ভালো ফল দিলে তা বাজারে ছাড়া আরও সহজ হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি-ইসলামী আন্দোলনের ২ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান Feb 08, 2026
img
নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব! Feb 08, 2026
img
আজ খালেদ মাসুদ পাইলটের জন্মদিন Feb 08, 2026
img
বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো নতুন অস্ত্র সামনে আনছে রাশিয়া Feb 08, 2026
img
বাড্ডায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা শুরু Feb 08, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026