আমি বাইডেনের উপদেষ্টা নই, খবরটি ভুয়া : এম ওসমান সিদ্দিক

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর প্রশাসনে কে থাকছেন আর কে থাকছেন না এনিয়ে বিশ্বব্যাপী শুরু হয়েছে নানা জল্পনা। বিভিন্ন দেশ ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো অপেক্ষায় আছে যে, ট্রাম্পের বিদায়ের সঙ্গে সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসে কী না?

আর এই জল্পনা থেকেই সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে এক নতুন গুঞ্জন। আর এই গুঞ্জন যাকে নিয়ে, তিনি হলে ড. এম. ওসমান সিদ্দিক। দেশের অনেক রাজনৈতিক নেতাদের মধ্যে এম. ওসমান সিদ্দিককে নিয়ে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন আদান প্রদানের হিড়িক পড়ে যায়।

এম ওসমান সিদ্দিককে নিয়ে হঠাৎ এই মাতামাতির পেছনে ছিল একটি খবর। তা হলো- ‘যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. ওসমান সিদ্দিক।’

আর এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও গোপনে বা প্রকাশ্যে শুরু হয় নানা ধরণের জল্পনা-কল্পনা।

কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় শনিবার ভোর পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় সব গুজবের ডালপালা কেটে দিয়েছেন স্বয়ং এম. ওসমান সিদ্দিক।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘দক্ষিণ এশীয় বংশোদ্ভূত সকল আমেরিকানদের জন্য বাইডেন প্রশাসন যে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আসতে যাচ্ছে, তা ভেবে আমি উদ্দীপ্ত ও শিহরিত বোধ করছি। আমি এটা বলতে চাই, সম্প্রতি যে খবর রটেছে, যাতে বলা হয়েছে, আমাকে বাইডেন প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে- বিষয়টি সঠিক নয়। আমি এখনো সাউথ এশিয়ানস ফর বাইডেন ক্যাম্পেইন গ্রুপের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্বে আছি।’

আসুন জেনে নিই কে এই ড. এম ওসমান সিদ্দিক

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের ছোট ভাই ড. এম ওসমান সিদ্দিক। তিনি একজন সাবেক মার্কিন কূটনীতিক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যুক্ত।

১৯৯৯ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে ফিজি, টোঙ্গা, ট্যুবালু এবং নাউরু নামক দ্বীপ রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ২০০০ সালে ফিজির অভ্যুত্থানের সময় গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা ও দেশটির পুনর্বাসনে বিশেষ ভূমিকা পালন করেন ড. ওসমান। তিনিই হচ্ছেন প্রথম আমেরিকান মুসলিম কূটনীতিক, যিনি অন্য দেশে কোনো মার্কিন মিশন প্রধানের ভূমিকা পালন করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ম্যাকলিন এলাকায় বসবাস করছেন তিনি।

১৯৯০ সালে ওসমান সিদ্দিক ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকার শাহীন স্কুল, পুরান ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল ও পরবর্তিতে নটেরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এম. ওসমান সিদ্দিক। পরে ১৯৭২ সালে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ব্যবসায় প্রশাসনে মাস্টার্স সম্পন্ন করেন। ওসমান সিদ্দিকের পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামে। তাঁর বাবা শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. মুহাম্মদ ওসমান গনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026