ইউএনওর উপর হামলায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ: প্রতিমন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িতদের ধরতে পুলিশের চৌকস একটি টিম কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ওয়াহিদা খানমকে আরও ভালো চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে আমরা ঢাকা নিয়ে এসেছি। ইতোমধ্যে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বেশ সিরিয়াস পর্যায়ের রোগী।

তিনি বলেন, আমাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) মহোদয় এখনো ঘোড়াঘাটের ইউএনওর বাসায় অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি। সেক্ষেত্রে বিষয়টি কী হয়েছে এবং এই দুর্বৃত্তরা কারা, সেই বিষয়ে এসপি সাহেব বললেন, আমরা একটু সময় পেলে খুব দ্রুত দুর্বৃত্তদের নাম-ঠিকানা বের করতে পারব। আমাদের প্রচেষ্টা আছে, আমরা আশাবাদী খুব দ্রুত এটা করতে পারব।

ফরহাদ হোসেন বলেন, সেখানে (ইউএনওর বাসভবন) সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু যে দুই দুর্বৃত্তের মুখে মুখোশ ছিল, সেগুলো দেখে পর্যালোচনা চলছে। সেখানে পুলিশের চৌকস একটি টিম কাজ করছে। তারা আশাবাদী যে, খুব দ্রুত আমাদের জানাতে পারবেন-কারা এই ঘটনাটা ঘটিয়েছেন। আমরা অপেক্ষা করছি।

বুধবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হল আহত ইউএনও ওয়াহিদা খানমকে

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026