মসজিদে বিস্ফোরণ : হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন মামুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মামুন (৩০) ছাড়পত্র পেয়েছেন।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩৭ জন রোগীর মধ্যে ২৭ জন মারা গেছেন। ১০ জন ভর্তি রয়েছেন, এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে একমাত্র মামুন (৩০) আশঙ্কামুক্ত। বাকি ৯ জনের মধ্যে পোস্ট অপারেটিভে রয়েছে তিন জন ও আইসিইউতে আছেন ছয় জন। এরা সবাই ৫০ শতাংশের ওপরে দগ্ধ হয়েছেন। আর মামুনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তার দুই পা, হাত ও চুল মুখমণ্ডল সামান্য দগ্ধ হয়েছে।

মামুনের ছাড়পত্র বিষয়ে তিনি বলেন, তার অবস্থা ভালো রয়েছে। এখনও কিছু ক্ষত আছে। ড্রেসিং করে দেওয়া আছে, কিছু দিন সময় লাগবে।

ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হাসপাতাল থেকে বেঁচে ফেরা মামুন পেশায় একজন পোশাক শ্রমিক। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার মৃত লতিফ মিয়ার ছেলে মামুন। বর্তমানে তল্লা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। তার স্ত্রীর নাম রুবী বেগম।

মামুনের ভায়রা (শ্যালিকার স্বামী) মোসলেম উদ্দিন বলেন, ঘটনার সময় মামুন মসজিদের গেটের বাইরে ছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন এসে গায়ে লাগে। এতে তিনি দগ্ধ হন। এখন তিনি অনেকটাই ভালো আছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২৭

ফতুল্লায় বিস্ফোরণ, মসজিদ কমিটি ও তিতাসের গাফিলতি

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026