রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন দেশের অর্জনও স্বীকার করতে চায় না।
বিএনপিকে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনের নামে ‘নির্বাচনের কফিনে’ গণতন্ত্রকে লাশ বানিয়েছে। ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখন মরিয়া।