কিস্তিতে স্যামসাং স্মার্টফোন কিনতে পারবে শিক্ষার্থীরা

দেশের শিক্ষার্থী ও চাকরিজীবী তরুণ-তরুণীদের সহজশর্তে কিস্তিতে ফোর-জি স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং বাংলাদেশ। ৬-১২ মাসের কিস্তিতে স্যামসাং স্মার্টফোন কিনতে পারবেন তারা।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেয়ার ইলেকট্রনিক্সের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। বাংলাদেশে স্যামসাং স্মার্টফোন উৎপাদনের এক বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রুহুল আলম আল মাহবুব বলেন, তরুণদের কাছে স্মার্টফোন সহজলভ্য করার জন্য স্যামসাং বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিক্স যৌথভাবে সিদ্ধান্তটি নিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে সুবিধাটি চালু হবে। কিস্তিতে স্মার্টফোন কেনার প্রক্রিয়াটি হবে সহজ।

প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, আগামী এক-দুই মাসের মধ্যেই আমরা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন (যেমন: স্যামসাং গ্যালাক্সি এস সিরিজ) উৎপাদন করব। এ ছাড়া খুব শিগগিরই ট্যাব উৎপাদন শুরু হবে।

নরসিংদীতে গত বছর স্যামসাংয়ের ফোর-জি স্মার্ট উৎপাদন শুরু করে ফেয়ার ইলেকট্রনিক্স। এতে কারিগরি সহায়তা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স। বর্তমানে ফেয়ার ইলেকট্রনিকস স্যামসাংয়ের সাড়ে ৭ হাজার থেকে ৪০ হাজার টাকার স্মার্টফোন উৎপাদন করছে। তার মধ্যে আছে গ্যালাক্সি এম সিরিজ ও গ্যালাক্সি এ সিরিজের প্রায় সব স্মার্টফোন।

দেশে গত এক বছরে স্যামসাংয়ের ১৫ লাখ ফোর-জি স্মার্টফোন উৎপাদন করেছে ফেয়ার ইলেকট্রনিক্স। আগামী বছর সেটি ২৫ লাখে দাঁড়াবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসময় উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন, জ্যেষ্ঠ পরিচালক এইচ ডি লি, মহাব্যবস্থাপক বোমিন কিম, বিপণন বিভাগের প্রধান আশিক হাসান প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026