কাজে মানসিক চাপ সামলাবেন যেভাবে

শারীরিক সমস্যা নিয়ে আমরা সবাই কম বেশি সচেতন। শরীরকে সুস্থ রাখার জন্য আপ্রাণ কত চেষ্টাই না করি। কিন্তু শরীরের পাশাপাশি মনের সুস্থতাও যে জরুরী, সে খেয়াল রাখি ক’জনে?

অথচ, মানসিক চাপ আর অশান্তি থাকলে ইমেইলের উত্তর দেয়ার মতো ছোটখাটো কাজ করতেও অসম্ভব বলে মনে হয়। যাইহোক, সাধারণ কিছু কৌশল অবলম্বন করলেই আপনি খুব সহজে মানসিক দুরবস্থা কাটিয়ে নিজের কাজে মনোনিবেশ ঠিক রাখতে পারবেন।

চলুন এমন কয়েকটি কৌশল জেনে নিই-

সম্পূর্ণ দিনের রুটিন করুন
দৈনন্দিন রুটিনের অভাবে আপনি যখন আপনার সারাদিনের কাজগুলোর কথা ভাবেন তখন উত্তেজিত হয়ে ওঠেন। প্রতিদিনের কাজগুলি একটি নির্দিষ্ট গঠনের মধ্যে নিয়ে আসতে পারলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই সমস্যা সমাধানের চাবিকাঠি হলো সময় ব্যবস্থাপনা।

মানসিক কাউন্সিলর নিক ব্রায়ান্টের মতে, “নিজের পছন্দ মতো রুটিন করুন, কিন্তু একটি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় ভাগ করে নিন”।

তালিকা তৈরি করুণ এবং তাতে লেগে থাকুন
আপনাকে দিনে কি কি করতে হবে তার একটা তালিকা তৈরি করুন। আপনার প্রয়োজনীয় কাজগুলি লেখার মধ্য দিয়ে আপনি সেগুলি করে ফেলার অনুপ্রেরণা অনুভব করবেন।

কাজ করতে আপনার ইচ্ছা না করলেও, তালিকা তৈরি করার মধ্য দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং অমনোযোগিতা হ্রাস পায়। এমন কাজ দিয়ে শুরু করুন যেটি করতে আপনার ভালো লাগে।

কাজগুলোকে ছোট ছোট ধাপে বিভক্ত করে নিন
যখন তালিকা বানাচ্ছেন তখন প্রত্যেক কাজকে ছোট ছোট ধাপে বিভক্ত করে নিন। যখন আপনি এক একটি ধাপ অতিক্রম করবেন তখন আপনার মধ্যে কাজ করার স্পৃহা আরও বাড়তে থাকবে।

নিজেকে সৎভাবে মূল্যায়ন করুন
যখন আপনি রাগান্বিত, দুঃখিত বা বিষণ্ণ তখন তার কারণ খুঁজে বের করে তা সমাধানের চেষ্টা করুন। কারণ, যখন আমাদের কাজের মধ্যে একটি বাধা চলে আসে তখন বাধাটি অতিক্রম না করা পর্যন্ত আমরা কাজে মনোনিবেশ করতে পারিনা। তাই কাজে গতি ফিরিয়ে আনতে হলে সঠিক সমস্যা চিহ্নিত করে তার সমাধান বের করতে হবে।

আপনার অগ্রগতি পর্যালোচনা করুন
আপনি আপনার রুটিন কতটা অনুসরণ করতে পারছেন সৎভাবে তা পর্যালোচনা করুন। সপ্তাহে অন্তত একবার আপনার সারা সপ্তাহের কাজের অগ্রগতি পর্যালোচনা করা উচিৎ। এতে করে নিজের যোগ্যতা সম্পর্কে আপনার আস্থা তৈরি হবে এবং কাজের চাপে আপনি ঘাবড়ে যাবেন না।

পাঁচ মিনিটের বিরতি নিন
কাজের খুব চাপ থাকলে আর আপনি যদি তাতে দিশাহারা অনুভব করেন তাহলে ছোট্ট করে পাঁচ মিনিটের একটা বিরতি নিয়ে নিন। চা, কফি বা পানি পান করে অথবা হাঁটাহাঁটি করে পাঁচ মিনিট সময় ব্যয় করুন। এরপর কাজে ফিরে আসলে আপনি তাতে মনোযোগ স্থাপন করতে পারবেন।

কাজে অনুপ্রেরণার জন্য প্লে-লিস্ট তৈরি করুন
অনেকেই একটি নির্দিষ্ট প্লে-লিস্ট তৈরি করে রাখেন আর কঠিন কোনো কাজের মধ্য দিয়ে যাবার সময় তা শোনেন। এটি আপনাকে কাজের উপযোগী মানসিকতা তৈরিতে এবং নিরুদ্বেগ থাকতে সাহায্য করবে। তথ্যসূত্র: হেলথলাইন.কম

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026