হাড় ভালো না থাকার লক্ষণ

তরুণ বয়সে হাড়ের সুস্থতা নিয়ে ভাবতে হবে না; এমন ভাবনা ভুল। এক সময় হাড়ের দুর্বলতা বার্ধক্যের লক্ষণ হিসেবে ধরা হতো। তবে বুড়ো বয়সেই শুধু হাড়ের সমস্যা হবে সেটা ভাবার দিন শেষ। টানা অনেকক্ষণ কাজ করলে, বেশির ভাগ সময় বসে থাকলে এবং উপযুক্ত খাবার না খেলে হাড় দুর্বল হতে থাকে। এক্ষেত্রে বয়স যাইহোক, তাতে কিছু আসে যায় না।

চলুন কিছু লক্ষণ জেনে নিই, যা আপনার হাড়ের দুর্বলতা প্রকাশ করে-

ভঙ্গুর নখ
আপনার নখের দিকে নজর দিন। সেগুলি কি কিছুদিন ধরে ঘন ঘন ভেঙে যাচ্ছে? নখ দুর্বল হলে বুঝতে হবে শরীরে ক্যালসিয়াম স্বল্পতা দেখা দিয়েছে। হাড় সুস্থ ও ক্রিয়াশীল রাখতে ক্যালসিয়াম প্রয়োজনীয় উপাদান। দুগ্ধজাত খাদ্য ও শাকসবজি থেকে আপনি প্রয়োজনীয় ক্যালসিয়াম পেয়ে থাকেন। হয়ত আপনি যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছেন না। এখন সময় এই অভ্যাস পরিবর্তন করার।

দুর্বল মুষ্টি
আপনার কি বোতলের ছিপি খুলতে সমস্যা হচ্ছে? যাইহোক, এটা হবার কথা নয়। মুষ্টির জোর কমে যাওয়া মানে হাড়ের ঘনত্ব কমে যাওয়া বোঝায়। বিশেষজ্ঞদের মতে, মুষ্টির সক্ষমতার সঙ্গে কোমর, মেরুদণ্ড ও বাহুর অস্থির ঘনত্বের সম্পর্ক আছে। তাই মুষ্টির শক্তি কমে গেলে ডাক্তারের শরণাপন্ন হোন। তিনি আপনাকে কিছু ব্যায়ামের দিক নির্দেশনা দিতে পারবেন।

এস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়া
এটা তাদের জন্য যেসব নারী ঋতুস্রাবের মধ্য দিয়ে যাচ্ছেন। এই সময়টায় দেহের এস্ট্রোজেন উৎপাদন কমে যায়। ফলাফল স্বরূপ, হাড়ের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। কিন্তু দুশ্চিন্তার কারণ নেই। ডাক্তারের সঙ্গে কথা বললে তিনি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির পরামর্শ দিতে পারেন। এছাড়াও, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিয়মিত শরীরচর্চার মধ্য দিয়ে সুস্থ ও সবল হাড় গঠন করা সম্ভব। 

হঠাৎ ফাটল
চেয়ার থেকে উঠে দাঁড়ানোর মতো খুব সাধারণ কিছু করতে গিয়ে কি হাড় ভেঙে গেছে বা তাতে ফাটল ধরেছে? হাড় ভাঙা বা হাড়ে ফাটল দুর্বল হাড়ের অন্যতম লক্ষণ। বিশেষ করে অতি সামান্য কিছু করতে গিয়েই যদি আপনার পা ভেঙে যায়। এমনকি এটা অস্টিওপরোসিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই এমন কিছু ঘটলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হোন। 

খাটো হতে থাকা
ডাক্তারদের মতে খাটো হওয়া একটি বাস্তব ঘটনা। যখন হাড়ের ভর কমে যায় তখন এটি ঘটতে পারে। তবে একটি নির্দিষ্ট বয়সের পর এটি একটি সাধারণ ঘটনা, যাতে ভয় পাওয়ার কিছু নেই। গবেষণায় দেখা গেছে যে “৪০ বছর বয়সের পর প্রতি দশকে এক ইঞ্চির তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ উচ্চতা কমতে পারে।”

তবে হঠাৎ করে দ্রুত উচ্চতা কমে যেতে থাকলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।তথ্যসূত্র: দ্যা ইন্ডিয়ান টাইমস

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026