রাউজানে বিষ খাইয়ে ৭০ পাখি হত্যা

ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ৬০-৭০টি পাখিকে মেরে ফেলা হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের গহিরা মোবারকখিল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক কিশোরকে (১৫) আটক করা হয়েছে। মারা যাওয়া পাখিগুলোর মধ্যে আছে বক, শালিক, ময়না ও কাক।

স্থানীয়রা জানায়, মোবারকখিল গ্রামের জামতল এলাকায় প্রচুর পাখির জমায়েত হয়। শুক্রবার ভোরে বক শিকার করতে এসে ওই কিশোরসহ তার কয়েকজন বন্ধু ভাতের সঙ্গে বিষ মিশিয়ে পাখিদের খেতে দেয়। এর কিছুক্ষণ পরেই পাখিগুলো মারা যেতে থাকে। এ সময় এলাকার বিভিন্ন ঘরের ছাদে, পুকুরে ও বিলে ৬০-৭০টি পাখি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আটক ওই কিশোর জানায়, চার-পাঁচজন বন্ধু মিলে বক শিকার করতে যায় সেখানে। এ সময় ভাতের সঙ্গে বিষ মিশিয়ে পাখিদের খেতে দেয় তারা। সেই ভাত খেয়ে বকের সঙ্গে অন্য পাখিগুলোও মারা যায়।

‘পাখি নিধন দণ্ডনীয় অপরাধ। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে’- বলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026