পা ফাটার সমস্যা-সমাধান

ডানা মেলতে শুরু করেছে শীতের পাখি। প্রকৃতিতে আগমন ঘটতে শুরু করেছে শীতকালের। বাড়তে শুরু করেছে ধুলা আর রুক্ষতার প্রভাব। শীতকালে প্রকৃতিতে আর্দ্রতার প্রভাব কমে আসে। তখন শুষ্ক হয়ে ওঠে ত্বক, চুল, হাত-পায়ের তলা, পায়ের গোড়ালি, পায়ের আঙুল পর্যন্ত। আর অতিরিক্ত শুষ্ক হওয়ার কারণে ফেটে যায় পায়ের গোড়ালির শক্ত চামড়া।

স্কিন বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ মানুষের পায়ের গোড়ালি ফেটে যায় শীতকালে। আবার অনেকের সারা বছরই ফাটে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত–পা ধুয়ে ফেলতে হবে। তারপরে ময়েশ্চারাইজিং করার জন্য পেট্রোলিয়াম জেলি, লোশন বা কোনো ক্রিম লাগাতে হবে। মরা কোষগুলো পেট্রোলিয়াম জেলিতে নরম হয়ে উঠে যায়।

অনেকের আবার চামড়া উঠে রক্তপাত হয়। গোড়ালি বেশি ফেটে গেলে পুরু করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে মোজা পরতে পারেন। এতে জেলি মোজাতে লেগে গেলেও ফাটা স্থানগুলোতে লাগবে।

এছাড়া যা যা করতে পারেন—

গরম পানিতে লেবুর রস মিশিয়ে পা ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর একটি লোফা নিয়ে হালকাভাবে পা ঘষে নিতে হবে। এতে পায়ের মৃত কোষগুলো উঠে যাবে।

গোসল করার সময় ‘ধুন্দল’-এর খোসা ও সাবান দিয়ে ভালো করে পা পরিষ্কার করুন। এছাড়া পিউমিস থাকলে তো আরও ভালো। চেষ্টা করবেন পায়ের গোড়ালি নরম করে রাখার।

শুধু গোসলের সময় নয়, বাইরে থেকে বাড়িতে ফিরে গরম পানি ও সাবান দিয়ে ভালো করে পা পরিষ্কার করে নিন। এরপর শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে চেপে পানি মুছুন। এবার ময়েশ্চারাইজার বা ফুট ক্রিম লাগিয়ে নিন।

তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেল তো থাকেই, তা পায়ের পাতা ও গোড়ালি মাসাজ করে নিতে পারেন। ত্বক নরমের জন্য তিল তেল বা আমন্ড তেল ভালো। সরষের তেলও লাগাতে পারেন।

ফুট স্ক্র্যাবার ও ফুটমাস্কও ব্যবহার করতে পারেন। বাড়িতে বসে হাতের কাছের কিছু জরুরি জিনিস যেমন- হলুদ, দই, দুধের সর, বেসন দিয়েও গোড়ালির যত্ন নিতে পারেন। ফুট স্ক্র্যাবিংয়ের মাধ্যমে শুরু করুন পায়ের যত্ন।

একটি পাত্রে ঈষদুষ্ণ পানি, আধা চা-চামচ নারকেল তেল, সামান্য লবণ দিয়ে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এবার একটা পিউমিস স্টোন দিয়ে গোড়ালি ও পায়ের পাতা ভালো করে ঘষে নিন। আর পায়ের ফাটা অংশে ময়লা জমলে দু-তিন চা-চামচ চালের গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু ও ভিনেগার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে লাগিয়ে নিন। হালকা হাতে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন।

ঈষদুষ্ণ পানিতে সামান্য লবণ, শ্যাম্পু মিশিয়ে পা ডুবিয়ে রিল্যাক্স করুন। এতে ক্লান্তি দূর হবে সারাদিনের। আবার গোড়ালিতে জমে থাকা ধুলো-ময়লা সহজে পরিষ্কার হয়ে যাবে। এরপর ক্রিম, জেল বা লোশন দিয়ে মাসাজ করুন।

পেট্রোলিয়াম জেলি বা এর সঙ্গে লেবুর রস মিশিয়ে পা ফাটার অংশে লাগিয়ে যত্ন নিলে এ সমস্যা থেকে তাড়াতাড়ি পরিত্রাণ পাওয়া যাবে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026