গণমাধ্যম সংস্কার কমিশনের ১৩ প্রস্তাব বাস্তবায়নে উদ্যোগ

গণমাধ্যম সংস্কার কমিশনের আশু করণীয় ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি প্রস্তাব আগামী নভেম্বর মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেছেন, আমাদের মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের প্রস্তাবনা আছে। মোট ২৩টি প্রস্তাবনা ছিল আশু করণীয়, যেটা এই সরকারের যে সময়সীমা আছে এর মধ্যে করা সম্ভব। আমাদের মন্ত্রণালয় পরবর্তীতে পর্যালোচনা করে মন্ত্রণালয়ে যারা আছেন আমলা এবং কর্মকর্তা মিলে পর্যালোচনা করে ১৩টি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন। শিগগিরই আপনারা দেখতে পাবেন।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তন আয়োজিত এক মিট দ্য রিপোর্টার্সে এসব কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, এগুলো খুব বড় কিছু, এ রকম না। কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল ৩ মাস, এখন আছে এক মাস। কারণ এই জিনিসগুলো কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে। যেগুলো নভেম্বরে পরে আর করতে পারব না। কারণ নভেম্বরে ক্যাবিনেট মিটিং ক্লোজ হয়ে যাবে। এরপরে নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। আইন প্রণয়নের যেই জায়গাগুলো আছে সেগুলোই আগামী মাসের মধ্যে সমাধান করতে চাই। আর যেগুলো আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনার মাধ্যমে করা সম্ভব, সেগুলো আমরা করে ফেলব।

ওয়ান মিডিয়া, ওয়ান হাউজ করতে পারলে ভালো হতো জানিয়ে তিনি বলেন, বিশেষ করে যেটা করে যেতে পারলে সবচেয়ে ভালো হতো সেটা হচ্ছে ‌‘ওয়ান হাউস ওয়ান মিডিয়া’। এটা আমরা করতে পারি না। এটা করার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। কারণ এটার সাথে অনেক কিছু ইনভল্ভ, অনেক মালিকানা থেকে শুরু করে আরও বিষয়গুলো ইনভল্ভ আছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026
img
ফজরের নামাজ পরে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বাংলাদেশকে ফিরিয়ে আনলেই ভারতের সাথে খেলবে পাকিস্তান: রশিদ লতিফ Feb 03, 2026
img
‘ও এলে মাসে ১৫ কেজি নয়, ৩০ কেজি চাল লাগবে’-শাশুড়ির সামনেই অদ্রিজাকে খোঁচা বিগ্নেশের Feb 03, 2026
img
ঠেলার নাম বাবাজি, 'না' ভোটের লোক এখন 'হ্যাঁ' বলছে : জামায়াত আমির Feb 03, 2026
img
পবিত্র শবে বরাত উপলক্ষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা তারেক রহমানের Feb 03, 2026
img
ভারতের ওপর শুল্ক কমালেন ট্রাম্প, ২৫ থেকে নামল ১৮ শতাংশে Feb 03, 2026
img
দিল্লির ঘটনার পর ক্ষোভে কাকে দোষারোপ করলেন তাপসী? Feb 03, 2026
img
ছবির বাজেট ৩০ কোটি, তারকা চান ৪০ কোটি: ইমরান খান Feb 03, 2026
img
কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনকে! Feb 03, 2026
img

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত Feb 02, 2026
img
কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি Feb 02, 2026