© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম

শেয়ার করুন:
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৭ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা সভাপতি মো. আবুল কালাম বলেছেন, বিএনপি এদেশের উন্নয়নে জনগণের কাছে একটি পরীক্ষিত ও প্রমাণিত দল। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে এর বাস্তবায়ন দেখিয়েছেন।

ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে বিএনপি যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ হয়েছে। এই উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে একটি দল এখন গভীর ষড়যন্ত্রে নেমেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে ওই দলের মুখোশ উন্মোচন করে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর (উত্তর) সাংগঠনিক ইউনিয়নের ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম এসব কথা বলেন।

তিনি বলেন, চলমান নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নিয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকারীরা অতীতেও নানা ষড়যন্ত্রে মেতেছিল। কিন্তু কোনোভাবেই বিএনপিকে দাবিয়ে রাখতে পারেনি। আল্লাহর অশেষ রহমতে ধানের শীষের বিজয় হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।

মো. আবুল কালাম বলেন, একটি দল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ নিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধীতা করেছিল। মু্ক্তিকামী মানুষদের অকাতরে হত্যা করেছিল। সম্ভ্রম কেড়ে নিয়েছিল মা-বোনদের। তাদের ভূমিকা কি ছিল এদেশের মানুষের জানা রয়েছে। এখন তাঁরা এদেশের জনগণের কাছে কোন লজ্জায় ভোট চায়! ভোট চাইতে আসলে আপনারা তাদের প্রশ্ন করবেন, ৭১ সালে তোমাদের ভূমিকা কি ছিল? তিনি আরো বলেন, ধানের শীষ বিএনপির প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক।

এবি/টিএ

মন্তব্য করুন