রাজধানী থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিদিনই রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ ঘণ্টায় ডিবির অভিযানে আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ফেনী জেলার দাগনভূঁইয়া থানার আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান পিপুল (২৫), তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য মো. আসিবুল হক অর্নব (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রহিম পলক (২৫), ফেনী জেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সদস্য সাকের আলম (২৪), চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৩), যাত্রাবাড়ী ইউনিট ৬৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোকাররম হোসেন (৪৮) ও ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন রহমান (৪৮)।

ডিবি সূত্রে জানা যায়, রোববার ডিবি উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে একরাম হোসেন, আদনান পিপুল, মো. আসিবুল হক অর্নব, সজিব রহিম পলক ও সাকের আলমকে গ্রেপ্তার করে।

একই দিন বিকাল ৫টার দিকে গাবতলী এলাকা থেকে মো. জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগ।

অপরদিকে এদিন বিকাল সোয়া তিনটার দিকে টিকাটুলির কেএম দাস লেন এলাকা থেকে ইয়াসমিন রহমানকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম এবং রাত ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে মোকাররম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
আজ খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান Feb 02, 2026
img
রাফাহ ক্রসিং সীমিত আকারে খুলে দিল ইসরাইল Feb 02, 2026
img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026
img
ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব Feb 02, 2026
img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026