সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সম্প্রতি জারি করা এক পরিপত্রে একান্ত অপরিহার্য কারণ ছাড়া সব ধরণের বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জারি করা ভ্রমণ সীমিতকরণের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ না করার প্রেক্ষাপটে এই নতুন কড়া নির্দেশনা এলো।

পরিপত্রে বলা হয়েছে, বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের এর আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের এক চিঠিতে বিদেশ ভ্রমণ সীমিতকরণসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যে, জারিকৃত পরিপত্রগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে। 

‘মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই এ কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে যা আগের দেওয়া নির্দেশনাগুলোর পরিপন্থি।’

তাই এর আগে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশনা দেওয়া হয় নতুন পরিপত্রে।

এ পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।


এর আগে গত ১৭ সেপ্টেম্বর সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণে পাঁচটি নির্দেশনা জারি করেছিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।  তা হলো-
১. মন্ত্রণালয়/দপ্তর/সংস্থার কর্মকর্তা/কর্মচারী ব্যক্তিগতভাবে কোনো বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি পত্র যোগাযোগ না করে মন্ত্রণালয়ের সচিব বা দপ্তর/সংস্থা প্রধানের মাধ্যমে পত্র যোগাযোগ করবেন।
২. মন্ত্রণালয়/দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী ব্যক্তিগত উদ্যোগে আমন্ত্রণপত্র সংগ্রহ করা থেকে বিরত থাকবেন।
৩. সব কর্মকর্তাকে বিধি মোতাবেক বিদেশ যাত্রার আগে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে জানাতে হবে।
৪. বিদেশি সংস্থার সঙ্গে আমন্ত্রণ বিষয়ক কোনো যোগাযোগের পূর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারী মন্ত্রণালয়ের সচিব এবং দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী দপ্তর/সংস্থা প্রধানের পূর্বানুমতি গ্রহণ করবেন।
৫. বিদেশি সংস্থা থেকে ব্যক্তিগত উদ্দেশ্যে প্রাপ্ত আমন্ত্রণপত্রের প্রেক্ষিতে বর্ণিত ইভেন্টে/সভা/সেমিনারের সঙ্গে পেশাগত উন্নতি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাজ ও উদ্দেশ্য এবং জনস্বার্থের কোনো সংযোগ রয়েছে কি না সে বিষয়টি বিশ্লেষণ করে বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাত পোহালেই বিয়ে বিজয়-রাশমিকার! তারকাজুটির বিয়ের তথ্য ফাঁস? Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড Feb 01, 2026
img

সিইসির সঙ্গে বৈঠক

ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম Feb 01, 2026
img
ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার : হাবিব Feb 01, 2026
img
বাংলার মানুষ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর Feb 01, 2026
img
জনগণকে বলতে শুনেছি টাকা নিলেও ভোট ঠিকমতো দেবে: আসিফ Feb 01, 2026
img
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
অভিনয়ের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মা, তবুও অনড় ছিলেন সায়নী গুপ্ত Feb 01, 2026
img

হাসনাত আব্দুল্লাহ

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না Feb 01, 2026
img
জেলায় জেলায় শান্তি কমিটি হচ্ছে, জানে না ইসি: নজরুল ইসলাম খান Feb 01, 2026
img
নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র খুবই ইতিবাচক, ইইউ প্রতিনিধিকে ড. ইউনূস Feb 01, 2026
img
গুরুতর চোখের রোগে আক্রান্ত ইমরান খান Feb 01, 2026
img
বিশ্বকাপের বদলে পিসিবির নতুন টুর্নামেন্ট ‘দ্য পাকিস্তান’ Feb 01, 2026
img
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Feb 01, 2026
img
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো ছাত্রদল সভাপতি Feb 01, 2026
img
ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মোস্তফা কামাল আর নেই Feb 01, 2026
img
হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ: পার্থ Feb 01, 2026
img
ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ Feb 01, 2026
img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026