আইএসবিরোধী জোটে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো ওয়াশিংটন সফরে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। শনিবার সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত টম ব্যারাক আল-শারার সম্ভাব্য ওয়াশিংটন সফরের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। বাহরাইনে অনুষ্ঠিত বৈশ্বিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক বার্ষিক সম্মেলন ‘মানামা ডায়ালগের’ ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সিরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ এই রাষ্ট্রদূত।
সেখানে তিনি বলেছেন, প্রেসিডেন্ট আল-শারার ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটে সিরিয়া যোগ দেবে বলে আশা করা হচ্ছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এর আগে, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক বার বিদেশ সফরে গেছেন আল- শারা।

দেশটির সশস্ত্র একটি গোষ্ঠীর এই নেতার নেতৃত্বাধীন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার আসাদের শাসনামলে বিচ্ছিন্ন হয়ে পড়া বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে।

২০১৪ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটবিরোধী জোট গঠন করা হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জোটের সদস্য নয় সিরিয়া। তবে আল-শারার সফরে সিরিয়া এই জোটে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে সিরিয়া ও ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা দখলে নিয়ে নিজেদের ইসলামি আমিরাত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। সেই সময় ভয়াবহ নৃশংসতার জন্য কুখ্যাতি অর্জন করে এই গোষ্ঠীটি।

পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ও স্থানীয় মিত্র গোষ্ঠীগুলো ২০১৯ সালে ওই জঙ্গিগোষ্ঠীকে তাদের শেষ ঘাঁটি থেকে বিতাড়িত করে। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গত জুনে প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আসাদ সরকারের পতনের সুযোগে আবারও সিরিয়া ও প্রতিবেশী ইরাকে পুনরুত্থানের চেষ্টা করছে আইএস।

সূত্র: রয়টার্স।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026
img
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফিকুর রহমান Feb 04, 2026
img
তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল: জামায়াত নেত্রী Feb 04, 2026
img
আবার প্রেমে পড়লেন শমিতা শেঠি! Feb 04, 2026
img
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’ Feb 04, 2026
img
৭ বছর পর আবারও পর্দায় ফিরছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা! Feb 04, 2026
img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026