পুতিন-ট্রাম্পের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেমলিন মুখপাত্র

রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি জরুরি বৈঠক কল্পিতভাবে বলতে গেলে সম্ভব, তবে এই মুহূর্তে এর কোনো প্রয়োজন নেই।’

রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। তাসকে দেয়া সাক্ষাৎকারে পেসকভ জোর দিয়ে আরও বলেন, ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির জন্য এখনই কঠোর পরিশ্রম করা প্রয়োজন।

এছাড়া ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়েও কথা বলেন পেসকভ। তাসকে তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের প্রতি মার্কিন হুমকির পটভূমিতে ক্ষেপণাস্ত্র, রাডার এবং বিমান সরবরাহের জন্য রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের কাছে একটি অনুরোধ পাঠিয়েছেন।’

এর আগে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রচারিত হয়। তবে পরবর্তীতে ট্রাম্প বিষয়টি অস্বীকার করেন এবং ভেনেজুয়েলায় হামলার কথা ভাবছেন না বলে জানান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ৭ অক্টোবর ভেনেজুয়েলার সাথে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর সমস্ত প্রচেষ্টা বন্ধ করার নির্দেশ দেন। এছড়া ১৫ অক্টোবর ট্রাম্প নিজেই প্রকাশ্যে বলেন যে তিনি সিআইএকে ভেনেজুয়েলায় ধ্বংসাত্মক অভিযান শুরু করার অনুমতি দিয়েছেন।

বিশেষ করে ক্যারিবীয় সাগরে জাহাজের মাধ্যমে মাদক সরবরাহ এবং যুক্তরাষ্ট্রে চোরাচালানের অভিযোগ আনা হয় ভেনেজুয়েলার বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় উত্তেজনার মধ্যে ক্যারিবীয় সাগরে দশবারেরও বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হন ৪০ জনেরও বেশি মানুষ।

এমন পরিস্থিতিতে রাশিয়া ও চীনের দিকে অস্ত্র সহায়তার জন্য ঝুঁকছে ভেনেজুয়েলা। গেল ২১ অক্টোবর রাশিয়ান স্টেট ডুমা রাশিয়া এবং ভেনেজুয়েলার মধ্যে অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তির অনুমোদনও হয়েছে। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ভেনেজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে অভূতপূর্ব জোরপূর্বক চাপ প্রয়োগ করছে, তার পরিপ্রেক্ষিতে এই অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026