উপহারের নৌকা নিয়ে বিপাকে উপদেষ্টা, পরামর্শ দিলেন রাশেদ খান

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি গতকাল শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে উপহার হিসেবে একটি নৌকা দিয়েছেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীকও (তালিক থেকে বাদ) নৌকা হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। উপহারের নৌকা নিয়ে বিপাকে পড়েছেন খোদ উপদেষ্টাও।

নিজের ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ‘নৌকা’ নিয়ে এখন তার করনীয় সম্পর্কে পরামর্শও চেয়েছেন উপদেষ্টা। তাকে পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ রবিবার সকালে দেওয়া পোস্টে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সেখানে তিনি লেখেন- গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসাবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসাবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্য বসত আমি তা গ্রহণ করি।
উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে।

পোস্টে তিনি আরও লেখেন, এখন আমি তিনটি পথ খোলা রাখছি—
১. এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। তবে এটি অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে;
২. সরকারি তোশাখানায় জমা দিতে পারি, যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; অথবা
৩. রেখে দিতে পারি।

শেষে তিনি লেখেন, পাঠকের পরামর্শ পেলে উপকৃত হবো।

উপদেষ্টার ওই পোস্টে পরামর্শ দিতে দেখা গেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে। তিনি মন্তব্যের ঘরে লিখেছেন, মাননীয় উপদেষ্টা আলজেরিয়ার জাতীয় দিবসে আপনাকে তো আওয়ামী লীগের প্রতিনিধিত্বকারী হিসেবে দেয়নি বরং আপনাকে জাতির মাঝি হিসেবে এভাবে হাল ধরার জন্য দিতে পারে। এখন নৌকা পতিত স্বৈরাচারের দলের প্রতীক বলে নৌকা বা নৌকা সংশ্লিষ্ট সবকিছু বাদ দিতে হবে, এটা একধরনের কুসংস্কার। নৌকাকে মানুষের প্রয়োজনীয় কাজের বা ব্যবহারের জিনিস হিসেবে মনে করুন, এটা লীগের প্রতীক বলে কি আপনি পুরোপুরি বাদ দিতে পারবেন, নৌকা চলাচল নিষিদ্ধ করতে পারবেন?। আপনার মত সচেতন মানুষ কতিপয় মূর্খলোকের কথায় এভাবে প্রতিক্রিয়া দেখানোর সুযোগ নেই।
তারা আপনাকে তাদের দেশের ঐতিহ্য হিসেবেও তো দিতে পারে।

আবার মন্তব্যের ঘরে অনেকে এই উপহারের নৌকাটি সরকারি তোষাখানায় জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টাকে। শনিবার (১ নভেম্বর) ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাসে আয়োজিত আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফাওজুল কবির খান। অনুষ্ঠানে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে তাকে পালতোলা মাঝিসহ একটি নৌকার প্রতিকৃতি উপহার দেন। অনুষ্ঠানের পর অনলাইন ও অফলাইনে উপহারটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

‘আমি যা বোলব ঠিক তেমনটাই প্রচার করবেন, প্রকাশ করবেন’ Feb 03, 2026
img
শহীদ কাপুরের সিনেমার মুক্তি বন্ধ করতে সেই গ্যাংস্টারের মেয়ের মামলা Feb 03, 2026
img
‘ভোট দেবো, তবে চাঁদাবাজি-বৈষম্য বন্ধ করতে হবে’ Feb 03, 2026
img
বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন: মাহদী আমিন Feb 03, 2026
img

আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড

বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
৩ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে টানা ৪ দিন ধরে কর্মবিরতি শ্রমিকদের Feb 03, 2026
img
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র টিজার ঘিরে সমালোচনার ঝড় Feb 03, 2026
img
আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান Feb 03, 2026
img
বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে: আলী রীয়াজ Feb 03, 2026
সেনা সদস্যের সঙ্গে ঢাকা ১৭ জামায়াত প্রার্থীর উত্তপ্ত বাক্য বিনিময়, ভিডিও ভাইরাল Feb 03, 2026
বিএনপি কি সংস্কার চায়? নির্বাচন নিয়ে যা জানালেন মাহদী Feb 03, 2026
img
কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আযম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
অ্যালবাম ও লাইভ কনসার্টের ঘোষণা দিল ‘বিটিএস’ Feb 03, 2026
img
১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ Feb 03, 2026
img
প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’ এর টিজার Feb 03, 2026
img
বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
দুই বিয়ে করা প্রসঙ্গে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু Feb 03, 2026
img
র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Feb 03, 2026
img
‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র? Feb 03, 2026
img
পাকিস্তানি বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহের জবাব দিলেন উসমান খাজা Feb 03, 2026