ডিএসইতে অধিকাংশ শেয়ারে দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ নভেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে তার চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যকের দরপতন হয়েছে। এতে ডিএসইর সবগুলো সূচক কমেছে। তবে ১৩ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জটিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির। বিপরীতে কমেছে ২০৭টির। আর ৬০টির দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১১৬টি, ‘বি’ ক্যাটাগরির ৫১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪০টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার এ সূচক ছিল ৫ হাজার ১২২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৯ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমেছে ১ হাজার ৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে গত কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৬৬ লাখ টাকা। এদিন মোট ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক্সচেঞ্জটিতে আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল গত ১৪ অক্টোবর, ওইদিন মোট ৬০৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

ডিএসইতে সূচক কমলেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি ও লেনদেনের পরিমাণও বেড়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই আজ ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮২৬ পয়েন্টে উঠেছে।

সিএসইতে মোট ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯২টির দর বেড়েছে এবং কমেছে ৬১টির। আর ৩৩টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল।

আজ এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৬ কোটি ৫২ লাখ টাকার। গতকাল ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026