১০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ৩৯ বছর আদালতে হাজিরা!

জীবনে কখন কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় তা কেউ বলতে পারে না। সৎ পথে চলেও যদি ভুল অভিযোগে সমাজ ও আদালতের হেনস্থার শিকার হতে হয়, তা কি কেউ সহজে সামলাতে পারে? এমনই এক ঘটনা ঘটেছিল ভারতের ছত্তীসগঢ়ের বাসিন্দা জগেশ্বরপ্রসাদ আওয়াধিয়ার জীবনে।

৮৩ বছর বয়সী জগেশ্বর এক সাধারণ পরিবারের একমাত্র উপার্জনকারী। জীবনব্যাপী সততার পথে চলার পরও ১৯৮৬ সালে মাত্র ১০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিনি বারবার অসম্মান ও আর্থিক ক্ষতির শিকার হন। অভিযোগ দায়ের করার পর থেকে টানা ৩৯ বছর তিনি আদালতে হাজিরা দিয়েছেন, চাকরি থেকে বঞ্চিত হয়েছেন এবং সমাজের চোখে ‘ঘুষখোর’ হিসেবে পরিচিত হয়েছেন।

জগেশ্বর ভারতের ছত্তীসগঢ়ের রায়পুরের রাজ্য সড়ক পরিবহণ দফতের বিলিং সহকারী হিসেবে চাকরি করতেন। ১৯৮৬ সালের ২৪ অক্টোবর সহকর্মী অশোককুমার বর্মা জগেশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি ১০০ টাকা ঘুষ নিয়েছেন। অভিযোগ অনুযায়ী, বকেয়া বিল পরিশোধে জগেশ্বর অশোকের চাপ মেনে নেননি, তাই অশোক প্রথমে ২০ টাকা ঘুষ দিতে চাইলেও জগেশ্বর তা ফিরিয়ে দেন। পরে ১০০ টাকা ঘুষ দিতে গিয়ে নজরদারি কর্মকর্তাদের ধরা পড়ে, এবং জগেশ্বর গ্রেফতার হন।

জগেশ্বর বারবার নিজের নির্দোষ দাবি করলেও কোনও সহমর্মিতা পাননি। ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত তিনি সাসপেন্ড থাকেন, বেতন কমে যায়, পদোন্নতি ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হন। অবসর গ্রহণের পরও পেনশন বন্ধ থাকে, সংসার চালানোর জন্য প্রহরীর চাকরি করতে হয়।

৩৯ বছরের দীর্ঘ আদালতের লড়াই শেষে অবশেষে বিচারক জগেশ্বরকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেন। জীবনের শেষ মুহূর্তে তিনি পাচ্ছেন শান্তি এবং শুধু একটি আবেদন— চাকরির আটকে থাকা বেতন ফেরত পাওয়া।

জগেশ্বরের ঘটনা সততা ও ধৈর্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জীবনের শেষ ভাগে এই জয়ই তার সবচেয়ে বড় তৃপ্তি।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026