ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে পোপ লিওর প্রথম বৈঠক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পোপ লিও বৃহস্পতিবার ( ৬ নভেম্বর)  তার প্রথম বৈঠক করেন। ভ্যাটিকান জানিয়েছে, বৈঠকে তারা গাজার বেসামরিক জনগণের সাহায্য করার ‘জরুরি প্রয়োজন’ নিয়ে আলোচনা করেছেন।

হামাস ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রায় এক মাস পরে এই সফরটি অনুষ্ঠিত হলো।

আব্বাস হলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের দীর্ঘদিনের প্রধান, যা পশ্চিম তীরের কিছু অংশের ওপর সীমিত নিয়ন্ত্রণ রাখে।

তার ফাতাহ আন্দোলন হামাসের প্রতিদ্বন্দ্বী, যারা ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল।

আব্বাস ও পোপ লিও জুলাই মাসে টেলিফোনে কথা বলেছিলেন, কিন্তু বৃহস্পতিবারের বৈঠকটি ছিল তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। মে মাসে এই আমেরিকান ধর্মগুরু বিশ্বের ১.৪ বিলিয়ন ক্যাথলিকদের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, ‘আন্তরিক আলোচনা চলাকালীন, গাজার বেসামরিক জনগণকে সহায়তা প্রদানের ও দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে সংঘাতের অবসান ঘটানোর একটি জরুরি প্রয়োজন রয়েছে বলে স্বীকার করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, এই বৈঠকটি এমন এক সময়ে এলো, যখন হলি সি ২০১৫ সালে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ১০ বছর পূর্ণ করল।

আব্বাস এপ্রিলে প্রয়াত লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছিলেন।

পোপ ফ্রান্সিস তার পোপত্বের শেষ মাসগুলোতে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে তার বক্তব্যকে আরো কঠোর করেছিলেন, তবে তার উত্তরসূরি এখন পর্যন্ত আরো পরিমিত সুর গ্রহণ করেছেন।

পোপ লিও গাজার প্রতি তার সংহতি প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা করেছেন, তবে বলেছেন যে হলি সি বর্তমানে যা ঘটছে তাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করতে পারে না।

আব্বাস বুধবার বিকেলে রোমের সান্তা মারিয়া মাজিয়োর বাসিলিকায় ফ্রান্সিসের সমাধিতে ফুল দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ফিলিস্তিন ও ফিলিস্তিনি জনগণের জন্য তিনি যা করেছিলেন তা আমি ভুলতে পারি না।’

২০১৪ সালে তৎকালীন ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেস এবং আব্বাস পোপ ফ্রান্সিসের সঙ্গে ভ্যাটিকানে শান্তির জন্য একটি প্রার্থনায় যোগ দিয়েছিলেন এবং একসঙ্গে একটি জলপাইগাছ রোপণ করেছিলেন।

আব্বাস শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দেখা করবেন।

টিএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026