এবার ভিয়েতনামে আঘাত হানল টাইফুন কালমায়েগি

ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডব চালিয়ে ১১৪ প্রাণ কেড়ে নিয়ে ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন কালমায়েগি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এটি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪৯ কিলোমিটার বেগের এই ঝড়ে হতাহতদের উদ্ধার করতে ২ লাখ ৬০ হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।

ভিয়েতনাম সরকার জানিয়েছে, টাইফুনের কারণে ছয়টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে কয়েকশ ফ্লাইট ক্ষতিগ্রস্ত হবে।

ভিয়েতনামে গত কয়েকদিন ধরেই অতিবৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত হয়ে আছে। এরমধ্যে এ বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানল দেশটিতে।

ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয় টাইফুন আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে এটি দাক লাক এবং গিয়া লাই প্রদেশের ওপর আছে।

টাইফুনের কারণে সাতটি শহরের শত শত মানুষ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে আছে বলে সতর্কতা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া পূর্বাভাস বিভাগ।

ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বাড়িঘরের ছাদ উড়ে যাওয়া, হোটেলের জানালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া শক্তিশালী ঝড়ো বাতাসে অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে সড়কে পড়েছে।

টাইফুন আঘাত হানার ৩০ মিনিট পর দাক লাক প্রদেশের মানুষ সহায়তা চায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ভিয়েতনামের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, টাইফুন কালমায়েগির প্রভাবে দক্ষিণ চীন সাগরে ২৬ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে।

এদিকে শক্তিশালী এ সামুদ্রিক ঝড়ের কবল থেকে বাঁচতে গতকাল থেকেই ব্যাপক তৎপরতা শুরু করে ভিয়েতনামের সরকার।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, গতকাল সরকারি কর্মচারীরা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানান।

সূত্র: বিবিসি

আরপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026