মূল্যস্ফীতির জন্য নিজ সরকারকেই দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট

দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির জন্য নিজের সরকারকেই দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে এক বক্তৃতায় মূল্যস্ফীতি নিয়ে সরকারের ওপর দায় চাপিয়েছেন তিনি। তার এই মন্তব্যে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর চাপ বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের সরকারি পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশটিতে সেপ্টেম্বর মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল প্রায় ৪৯ শতাংশ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের অতিরিক্ত প্রশাসনিক স্ফীতিই মূল্যস্ফীতির প্রধান কারণ।

তিনি বলেছেন, আমাদের সরকারই মুদ্রাস্ফীতির কারণ। আমরা সরকারকে অকারণে ফুলিয়ে-ফাঁপিয়ে তুলেছি। সবাই কোনো না কোনোভাবে প্রধান, ব্যবস্থাপক কিংবা এই ধরনের কোনো পদে বসেছে।

তবে দেশটিতে ব্যয় সংকোচন ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় রয়েছে। পারমাণবিক কর্মসূচির সামরিকায়ন ঘিরে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করায় বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে ইরান। যদিও তেহরান বারবার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কার্যক্রম কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সম্প্রতি ইসরায়েলের নজিরবিহীন হামলায় শুরু হওয়া ১২ দিনের যুদ্ধ ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলেছে। ওই সময় যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুদ্ধের ফলে এপ্রিল মাসে শুরু হওয়া তেহরান-ওয়াশিংটন পারমাণবিক আলোচনা কার্যত ভেস্তে যায়।

ইরানের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রিক্রুটমেন্ট অর্গানাইজেশনের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশটিতে বেসামরিক সরকারি কর্মচারীর সংখ্যা ২৪ লাখেরও বেশি। তাদের মধ্যে সামরিক, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা অন্তর্ভুক্ত নন।

পেজেশকিয়ান বলেছেন, সরকারের বাজেট ঘাটতি অর্থনৈতিক চাপকে আরও বাড়িয়ে তুলছে। তিনি অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনগণের আর্থিক চাপ লাঘবে ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: এএফপি

আরপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026