পাকিস্তানে টেস্ট খেলার কোনো সুযোগ নেই: পাপন

 

পাকিস্তানে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের এই মুহুর্তে টেস্ট খেলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন পাকিস্তান সফরে টি টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হলেও বাংলাদেশের টেস্ট খেলতে অনীহার বিষয়টি সংবাদমাধ্যমকে এই প্রথম স্পষ্ট করে জানিয়ে দিলেন বিসিবি প্রধান।

বৃহস্পতিবার মিরপুর শেরে-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হাসান পাপন এসব কথা জানান। তিনি এসময় বলেন, পাকিস্তানে গিয়ে টেস্ট খেলার কোনো সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। আশা করি তারা (পিসিবি) আমাদের সুবিধা-অসুবিধা বুঝবে।

বিসিবি প্রধান আরও জানান, বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফ নিরাপত্তাজনিত কারণে এই সফর নিয়ে অনাগ্রহী ছিলেন। তারা পাকিস্তানে না যেতে বিসিবির কাছে আবেদনও করেছিলেন।

তবে বিসিবি সভাপতি জানিয়েছেন সফরটি ছোট হলে সেখানে যেতে তাদের (বিদেশী কোচিং স্টাফ) আপত্তি নেই।

কোচিং স্টাফের পাশাপাশি দলের অনেক খেলোয়াড়ও নাকি পাকিস্তানে খেলতে যেতে চাইছেন না জানিয়ে তিনি আরও বলেন, খেলোয়াড়দের সমস্যা না থাকলেও তাদের পরিবারের সমস্যা আছে। সব মিলিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করার একটা ব্যাপার আছে। তাই সেখানে টেস্ট খেলতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না।

জানা গেছে, পাকিস্তানের করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘আমরা প্রমাণ করেছি পাকিস্তান নিরাপদ জায়গা। যদি কেউ না আসতে চায়, তাহলে তাদের বোঝাতে হবে (পাকিস্তান) কেন অনিরাপদ।’
পিসিবি প্রধানের এমন কথার পর বিসিবি সভাপতির ভাষ্য, ‘এটা ওদের (পিসিবি) ব্যাপার ওরা কী বলছে, না বলেছে। আমরা আমাদের কাজগুলো করছি।

পাকিস্তান সফরের ব্যাপারে এখনো সরকারের অনুমতি পাইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি টি-টোয়েন্টিতে যাবো। তারপরও সরকারের অনুমোদন নিতে হবে।

 

টাইমস/এসএন/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026