এন্ড্রু কিশোরকে ৩ লাখ টাকার অনুদান সংস্কৃতি মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোর অনেক দিন ধরে ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। যা বহন করতে হিমশিম খাচ্ছেন শিল্পী ও তার পরিবার।

ঠিক এমন সময় শিল্পীর পাশে দাঁড়ালো সংস্কৃতি মন্ত্রণালয়। তাকে ৩ লাখ টাকার অনুদান দিয়েছেন মন্ত্রণালয়টি। মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাট্যনির্মাতা জি. এম সৈকতের মাধ্যমে এন্ড্রু কিশোরকে এ অনুদানের চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে জি.এম সৈকত বলেন, এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাসের হাতে ৩ লাখ টাকা অনুদানের চিঠি তুলে দিয়েছি। চিঠিটি রাজশাহীর ডিসি বরাবর জমা দিলে সেখান থেকে ৩ লাখ টাকা দেয়া হবে এন্ড্রু কিশোরের বোনের হাতে।

মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জি.এম সৈকত সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও যুগ্ম সচিব ফায়জুর রহমান ফারুকীসহ আরো যারা এন্ড্রু কিশোরের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

এরপর থেকেই থেমে থেমে তাকে কেমো দেয়া হচ্ছে। এখনও চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ চিকিৎসা আরও প্রায় দুই মাস চলবে। এরই মধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসায় এক কোটিরও বেশি টাকা খরচ করেছে তার পরিবার। প্রয়োজন আরও অনেক টাকা।

জানা গেছে, এন্ড্রু কিশোর প্রথমত তার চিকিৎসার জন্য কারো কাছে হাত পাততে চাননি। নিজের জমানো টাকা দিয়ে চিকিৎসা শুরু হয়। কিন্তু অবশেষে আর কুলিয়ে উঠতে পারেননি তিনি। কারো কাছে সহযোগিতা না চেয়ে নিজের ছোট্ট ফ্ল্যাটটিও বিক্রি করে দেন। ঢাকার তুলনায় রাজশাহী শহরে ফ্ল্যাটের দাম কম। ৩০ লাখ টাকার মতো দাম পেয়েছেন এই ফ্ল্যাটের। এখন সম্বল বলতে আছে তার মিরপুরের ফ্ল্যাটটি।

সিঙ্গাপুর হাসপাতাল থেকে এন্ড্রু কিশোরের চিকিৎসার বাজেট দেওয়া হয় প্রায় আড়াই কোটি টাকা। এরই মধ্যে শিল্পীর পরিবার খরচ করেছে এক কোটি টাকারও বেশি। প্রয়োজন আরও অনেক টাকা। সেই টাকার যোগান দিতে শিল্পীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই।

এদিকে, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত জানালেন, গত সপ্তাহে এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী কিংবদন্তি এই শিল্পীকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026