বিশ্বকাপে অজানা নম্বর থেকে ফোনের ঢল সামলাতে হোয়াটসঅ্যাপ সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিলেন জেমাইমা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এবার চমক দেখিয়েছে ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে যেন আত্মবিশ্বাসের পারদ উঁচুতে উঠেছিল। আর সেই জয়ের নায়ক জেমাইমা রদ্রিগেজ। পুরো টুর্নামেন্টে জ্বলে উঠতে না পারলেও ফাইনালে ওঠার লড়াইয়ে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আর দলকে ফাইনালে তোলার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন এই ব্যাটার। ফোন থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিলেন তিনি।

‘ভালোবাসার অত্যাচারে’ এই কাজটি করেছিলেন জেমাইমা। সেমিফাইনালের ওই ম্যাচ জেতানো ইনিংসের পর শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছিল তার মোবাইল। একের পর এক অজানা নম্বর থেকে ফোন আসছিল। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থামাতে হোয়াটসঅ্যাপ আনইনস্টলের বিকল্প ছিল না তার সামনে। কারণ এত ফোনকল আসায় ফাইনালে মনোযোগ ধরে রাখা কঠিন হতো।



ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘সেমিফাইনালের পরে ফোন বাজা যেন থামছিল না। আমি জানি না কীভাবে অজানা ব্যক্তিরা আমার নম্বর পেয়েছিলেন। আমি একটুও বাড়িয়ে বলছি না, হোয়াটসঅ্যাপে প্রায় ১০০০-এর উপর মেসেজ পেয়েছিলাম। এমনিই ওই ম্যাচে অনেক কিছু ঘটেছিল। তাই আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছিল।’

ফাইনালের আগে ফোকাস নষ্ট হোক, সেটা কোনও মতেই চাননি জেমাইমা, ‘আমি মেসেজ খুলে না দেখলেও সবসময়েই ফোন বাজছিল। তাই ফাইনালের আগে ফোকাস রাখার জন্য হোয়াটসঅ্যাপ আনইনস্টল করেছিলাম। ম্যাচ শেষের একটা আপডেট দেওয়া ছাড়া সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলাম।’

ফাইনালে ট্রফি জেতার পর হোয়াটসঅ্যাপ ফের ইনস্টল করে সবার উত্তর দেন জেমাইমা। তিনি বলেছেন, ‘এখন সোশাল মিডিয়া খুললেই নিজের ভিডিও বা দলের জয়ের ছবি দেখতে পাই। কেউ না কেউ আমাকে নিয়ে কথা বলেই।’

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026