অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত

যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ার রেলক্রসিংয়ের সামনে এ গণপিটুনির ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। এ ঘটনায় আহত একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভয়নগর উপজেলার প্রেমবাগের পাশেই সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রাম। কয়েকজন লোক ভোর রাতে ওই গ্রামের খোরশেদ আলমের বাড়ি থেকে তিনটি গরু চুরি করে পিকআপে তোলে। খোরশেদ আলমের পরিবার ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। মসজিদের মাইকেও তখন গরু চোর ধরতে স্থানীয়দের সহায়তা চাওয়া হয়।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, গাইদগাছির লোকজন ধাওয়া শুরু করলে সন্দেহভাজন চোরেরা পাশের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে ঢুকে পড়ে। গাইদগাছির লোকজন তাদের ধরে প্রেমবাগ রেলক্রসিংয়ের পাশে স্কুল মাঠে নিয়ে পিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যায় আরেকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তিনটি গরুও উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026